বাংলাদেশ, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৫ এপ্রিল ২০২৫, ৬:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোমরা সীমান্তে ৯০টি ডায়মন্ডের নাকফুল জব্দ

ডেস্ক রিপোর্ট: ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসার সময় প্রায় ২৩ লাখ টাকা মূল্যের ৯০টি ডায়মন্ডের নাকফুল জব্দ করেছে বিজিবি। তবে, এসময় কোনো চোরাকারবারীকে আটক করতে পারেনি তারা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সোমবার গভীর রাতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্তের শ্রীরামপুর ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব নাকফুল জব্দ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হীরার অলংকারের একটি বড় চালান ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের মেইন পিলার-২ ও সাব পিলার-৬ এস হতে ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরের শ্রীরামপুর ব্রীজ সংলগ্ন এলাকায় ভোমরা বিওপির নায়েব সুবেদার আবুল কালাম আজাদের নেতৃত্বে বিজিবির একটি দল অভিযান চালায়। এসময় একজন চোরাচালানী বিজিবির উপস্থিতি টের পেয়ে সেখানে একটি প্যাকেট ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে ওই প্যাকেটটি তল্লাশি চালিয়ে ৯০টি ডায়মন্ডের নাকফুল জব্দ করে বিজিবি। যার বর্তমান বাজার মূল্য প্রায় ২২ লাখ ৯০ হাজার টাকা।

জব্দকৃত ডায়মন্ডের অলংকার সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে হাঁস-মুরগি পালনের প্রশিক্ষণ

১

কয়রায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা

২

তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা

৩

সাবেক প্রকৌশলী শামসুদ্দিন আহমেদ আর নেই

৪

সাতক্ষীরা সীমান্তে প্রায় দেড় কোটি টাকার হেরোইন তৈরির কাঁচামাল জব্দ

৫

দেবহাটায় মাদকবিরোধী সাইকেল র‍্যালি 

৬

সুন্দরবন ভ্রমণে গিয়ে পর্যটক নিখোঁজ!

৭

হৃদয়ের প্রথম সেঞ্চুরি

৮

তানজিন তিশার সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ

৯

ঢাকায় এক রাতে পাঁচ স্থানে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

১০

সুন্দরবনের বনদস্যু জোনাব বাহিনীর প্রধান জোনাব গ্রেপ্তার

১১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

১২

জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর

১৩

জামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির

১৪

রাজধানীর ভাটারায় বাসে আগুন

১৫

রূপগঞ্জে পুলিশের রগ কাটল মাদক কারবারিরা

১৬

শ্যামনগরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মশাল মিছিল

১৭

শার্শায় ধান ক্ষেত থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

১৮

তালার শালিখা নদী থেকে অজ্ঞাত যুবকের লা/শ উদ্ধার

১৯

‎খেজুর রসের মিষ্টি সুবাস ও শীতের স্নিগ্ধ পরশ || ‎তারিক ইসলাম

২০