বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৬ এপ্রিল ২০২৫, ৭:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বুধবার (১৬ এপ্রিল) দুপু‌রে শহ‌রের খুলনা রোড মোড়ে এই বিক্ষোভ কর্মসূচিতে শত শত শিক্ষার্থী অংশ নেয়।

‘কারিগরি ছাত্র আন্দোলন’ ব্যানারে আয়োজিত এই বিক্ষোভে খুলনা রোড মোড়সহ আশপাশের এলাকাজুড়ে যান চলাচল সম্পূর্ণরূপে স্থবির হয়ে পড়ে।

এসময় বিক্ষোভরত শিক্ষার্থী‌রা জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিল, বিতর্কিত নিয়োগবিধি সংশোধন এবং সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করণ, ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সসীমা নির্ধারণ, আধুনিক কারিকুলাম প্রণয়ন এবং ধাপে ধাপে ইংরেজি মাধ্যম চালুকরণ, সংরক্ষিত পদে অপ্রাসঙ্গিক নিয়োগ না দিয়ে ডিপ্লোমা প্রকৌশলীদের মর্যাদা নিশ্চিতকরণ, কারিগরি শিক্ষাবহির্ভূত জনবল নিয়োগ বন্ধ এবং প্রকৃত কারিগরি শিক্ষিত জনবল নিয়োগ নিশ্চিত করণ, পৃথক ‘কারিগরি ও উচ্চশিক্ষা’ মন্ত্রণালয় এবং ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ গঠন, পলিটেকনিক ও মনোটেকনিক থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নির্মাণাধীন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ডুয়েটের অধীনে ভর্তি কার্যক্রম চালুকরণের দা‌বি তু‌লে স্লোগান দিতে থা‌কেন।

এই আন্দোলনে নেতৃত্ব দেন মোমিনুল ইসলাম মোমিন, নিশিত তাছনীম, আবদুল্লাহ অর্ক প্রমুখ।

বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা সাতক্ষীরার জেলা প্রশাসকের কা‌ছে ছয় দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০