বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৯ এপ্রিল ২০২৫, ৩:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঈদ ও নববর্ষ পুনর্মিলনীতে আড্ডায় মাতলেন সাংবাদিকরা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় সাংবাদিকদের ঈদ ও নববর্ষ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) শহরের ম্যানগ্রোভ সভাঘরে পুনর্মিলনী অনুষ্ঠানে তাদের সাংবাদিকরা সুখ-দুঃখের কথা তুলে ধরে তুমুল আড্ডায় মেতে ওঠেন।

সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার উপর গুরুত্বারোপ করে তারা ঐক্য ও সংহতি কামনা করেন।

তারা বলেন, সাংবাদিকতা মহান পেশা এবং সাংবাদিকরা দেশ ও জাতির উন্নয়নের সারথি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই সাংবাদিকদের প্রধান উদ্দেশ্য। দেশের জনগণ তথা সর্বোপরি দেশের উন্নয়নের স্বার্থে সাংবাদিকরা একনিষ্ঠভাবে কাজ করে থাকে।

বক্তারা আরও বলেন, ভ্রাতৃৃত্ববোধ, পেশাগত সহযোগিতা ও একতাবদ্ধ হয়ে জাতীয় ও মানবাধিকার রক্ষার স্বার্থে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ হতে হবে। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কলম চলবেই।

অনুষ্ঠানে দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই- এলাহীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জিএম নূর ইসলাম, প্রথম আলো’র কল্যাণ ব্যানার্জি, দৈনিক পত্রদূতের উপদেষ্টা সম্পাদক ও চ্যানেল আইয়ের সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ, সময় টিভির মমতাজ আহমেদ বাপী, এটিএন বাংলার এম কামরুজ্জামান, সাপ্তাহিক সূর্যের আলোর সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, দৈনিক জনতার কালিদাস রায়, সাংবাদিক ড. দিলীপ দেব, ইন্ডিপেন্ডেন্ট টিভি ও বাংলাদেশ বেতারের আবুল কাশেম, বৈশাখী টিভির শামীম পারভেজ, বাসস ও বাংলাভিশনের আসাদুজ্জামান, কালের কণ্ঠের মোশাররফ হোসেন, সংবাদ সংস্থা এফএনএস ও ডেইলি কান্ট্রি টুডে’র সাতক্ষীরা প্রতিনিধি এবং দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক এসএম শহীদুল ইসলাম, দৈনিক কাফেলার চিফ রিপোর্টার এম ঈদুজ্জামান, দৈনিক খবর সংযোগ ও দৈনিক আমাদের নতুন সময়ের শেখ ফরিদ আহমেদ ময়না, একাত্তর টিভির বরুণ ব্যানার্জী, খোলাকাগজের ইব্রাহিম খলিল, সংবাদ প্রতিদিন ও বিজনেস স্টান্ডার্ড এর ফারুক রহমান, দৈনিক প্রবর্তনের কাজী জালালউদ্দিন মামুন, বাংলানিউজের শেখ তানজির আহমেদ, এখন টিভির আহসানুর রহমান রাজিব, বাংলাদেশের খবর ও বাংলাদেশ নিউজের আব্দুস সামাদ, সাপ্তাহিক মুক্ত-স্বাধীন সম্পাদক আবুল কালাম, মাইটিভির ফয়জুল হক বাবু, ডিবিসির এম বেলাল হোসাইন, দৈনিক খুলনা টাইমস্ ও দৈনিক মানবকণ্ঠের মেহেদী আলী সুজয়, ঢাকা ট্রিবিউন ও বাংলাট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, কালেরচিত্রের আশরাফুল ইসলাম খোকন প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋশিল্পীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, অক্টোবরেই দুই টেস্ট

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর

ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের তালিকায় কেপ ভার্দের ভোজিনহা

নুসরাত হ/ত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মারুফা

বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র নড়াইল, নি/হত ১

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

বাংলাদেশের নতুন জার্সির দাম ১৬০০ টাকা, কারণ কী?

হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড়: তথ্য উপদেষ্টা

১০

প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর

১১

বাঁধনের হামলাকারীদের দেশে ফিরিয়ে এনে ব্যবস্থা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১২

বাজেটের বাইরে ৪০ হাজার কোটি টাকা ব্যয় করে জ্বালানি-বিদ্যুৎ সংকট সমাধানের উদ্যোগ: রিজভী

১৩

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

১৪

ঝাউডাঙ্গায় স্বদেশ’র বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

১৫

কালিগঞ্জে বাড়ির বারান্দায় রাখা মাছ ধরার জালে আগুন

১৬

কয়রায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জন হাসপাতালে ভর্তি

১৭

ব্যারিস্টার খোকনের বক্তব্যে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ

১৮

কালিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা

১৯

মক্কা চুক্তিতে ইরানকে চায় রাশিয়া

২০
error: Content is protected !!