বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২১ এপ্রিল ২০২৫, ৯:৩৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পিতার কাজ বি‌য়ে ক‌রে বেড়া‌নো, দুধ কিনতে না পেরে নবজাতক‌কে বিক্রি কর‌লেন মা!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনিতে দুধ কিন‌তে না পে‌রে মাত্র ২০ হাজার টাকায় নিজের সন্তানকে বিক্রির অভিযোগ উঠেছে এক নারী‌র বিরুদ্ধে। সম্প্রতি বিষয়‌টি জানাজানি হয়।

জানা গে‌ছে, আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের শামীম হোসেনের চতুর্থ স্ত্রী আশামনি খাতুন (২৫) সন্তানের সুচিকিৎসা ও দুধ কিনতে না পেরে ১৪ দিনের নবজাতক শিশু খাদিজা খাতুনকে নগদ বিশ হাজার টাকায় এক চা বিক্রেতার কা‌ছে বিক্রি ক‌রে দেন।

এ বিষ‌য়ে যোগা‌যোগ করা হ‌লে আশামনি জানান, জানুয়ারি মাসের ১৬ তারিখে স্থানীয় কুল্যার মোড়ের একটা ক্লিনিকে দ্বিতীয় সন্তান প্রসব করেন তি‌নি। ক্লিনিকের খরচ, বাচ্চার ঔষধ ও দুধ কিনতে গি‌য়ে দিশেহারা হয়ে নিজের নবজাতক শিশু খাদিজাকে ১৪দিন বয়সে স্ট্যাম্পে স্বাক্ষর করে আশাশুনির তেঁতুলিয়া গ্রামের চা বিক্রেতা নিঃসন্তান রবিউল-কাজল দাম্পতির কাছে নগদ ২০ হাজার টাকায় বিক্রি করে দেন।

আশামনি বলেন, এ কাজ করেছি আমার সন্তানের সুস্থভাবে বেঁচে থাকার জন্য।

এবিষয়ে ওই নবজাত‌কের ক্রেতা চা বিক্রেতা রবিউলের ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করা হলে তার স্ত্রী কাজল বলেন, আমরা দরদাম করে কয়েকজন সাক্ষীর সামনে শর্ত দিয়ে টাকার বিনিময়ে বাচ্চাকে কিনে নিয়েছি। বাচ্চার টিকা কার্ডে পিতা-মাতার নামের স্থানে আমার স্বামী ও আমার নাম দিয়েছি। জন্ম নিবন্ধন সনদে তার নাম রাখা হয়েছে ফারিয়া জান্নাতুল। সে আমাদের পরিচয়ে পরিচিত হবে।

এদি‌কে, এলাকাবাসী জানান, শুক্রবার রাতে সদর উপজেলার ভালুকা চাঁদপুর কর্মকারপাড়ার জনৈক আফসার আলীর বাড়িতে ৫ম স্ত্রী হোসনেআরা খাতুনকে নিয়ে রাতযাপন করছিলেন কাদাকাটি গ্রামের সৈয়দ আলী সরদারের ছেলে শামীম হোসেন (২৮)।

শামীম পেশায় একজন ডিপ টিউবওয়েল মিস্ত্রী। মা‌ঝেম‌ধ্যে তিনি ইটভাটায়ও কাজ ক‌রেন। স্বামীর ৫ম বিয়ের খবর শুনে শুক্রবার ভোরে খোঁজ নিতে ভালুকা চাঁদপুর গ্রামে আসেন আশামনি খাতুন। সেখানে স্বামী ও ৫ম স্ত্রী হোসনেআরার সাথে সাক্ষাৎ মেলে তার। এসময় শামীম ও আশামনি বাকবিতন্ডায় লিপ্ত হ‌লে সুকৌশলে পালিয়ে যায় ৫ম স্ত্রী হোসনেআরা খাতুন।

এর পরপরই শিশু‌টি‌কে বি‌ক্রির বিষয়‌টি জানাজা‌নি হয়।

এলাকায় খোঁজখবর নিয়ে জানা গে‌ছে, যেখানে যায় সেখানেই বিয়ে করে শামীম। ২০১৬ সালে সে তালা উপজেলার লাউতাড়া গ্রামে সামাজিকভাবে বিবাহ করলেও সে বিয়ে টিকেনি। এরপর উপজেলার বদরতলায় টিউবওয়েল স্থাপনের কাজ করতে গিয়ে বাড়ির মালিকের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেন তিনি। সে বিয়েও টিকেনি। পরবর্তী নিজের চাচাতো বোন বিলকিস খাতুনকে বিয়ে করেন শামীম। বিলকিসকে নিজ বাড়িতে রেখে ইটভাটায় কাজ করতে গিয়ে শামীম আশামনিকে বিয়ে করেন। পরে শামীমকে ডিভোর্স দিয়ে অন্যত্র চলে যায় বিলকিস।

আশামনি জানান, তার গর্ভে সন্তান থাকাকালীন বদরতলায় আবারো টিউবওয়েল স্থাপনের কাজ করতে গিয়ে ছয়মাস আগে হোসেনেআরাকে বিয়ে করেছে শামীম।

এরপর থে‌কে সন্তান‌দের নি‌য়ে অ‌তিক‌ষ্টে জীবনযাপন কর‌ছি‌লেন তি‌নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালালের মাজারের দানবাক্সে মিললো ৮৯ লাখ টাকা

নির্যাতন ও শোষণের শিকার ব্যক্তিদের আইনগত সহায়তা নিশ্চিতে সমন্বয় জোরদারের আহ্বান

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

দেশে প্রথম ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন বিএমইউতে

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১২ সন্দেহভাজনের ৩ দিনের রিমান্ড

নতুন পে স্কেলে ৮ বছরেই উচ্চতর গ্রেড, বাড়ি ভাড়া বাড়বে ২০২৮ থেকে

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করল বিসিবি

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

১০

বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ ও সিরাত মাহফিল

১১

পাইকগাছা পৌর ভবন নির্মাণে স্থবিরতা, ৬ বছরে অগ্রগতি ৬৫ শতাংশ

১২

কালিগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

১৩

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সাধারণ সভা

১৪

“দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে যত বড় নেতা হোক, ছাড় নয়”

১৫

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর ১ জুলাই থেকে

১৬

শ্যামনগরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু গ্রেপ্তার

১৭

১০ বছরেও চালু করা হয়নি সামেক হাসপাতালের এস্কেলেটর, বন্ধ আরও ৩টি প্যাসেঞ্জার লিফট

১৮

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

১৯

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

২০
error: Content is protected !!