বাংলাদেশ, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৪ এপ্রিল ২০২৫, ৫:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কারামুক্ত সাংবাদিক টিপুকে ফুলের মালা দিয়ে বরণ

ডেস্ক রিপোর্ট: সাংবাদিকদের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে জামিনে মুক্তি পেয়েছেন কালের কণ্ঠের সাতক্ষীরার তালা উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপু।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকালে সাতক্ষীরা জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। এর আগে বেলা ১১টায় তার মুক্তির দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে সাংবাদিকরা। দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে করা আপিল ও জামিনের আবেদন করা হলে আদালত তার জামিন মঞ্জুর করেন।

এদিকে, কারাগার থেকে মুক্তি দেওয়া হলে সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে সাংবাদিক টিপুকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয়।

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতিআবুল কালাম আজাদ বলেন, সাংবাদিক টিপুকে শাস্তি দেওয়ার ঘটনায় সাংবাদিক মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে বুধবার ঢাকা, সাতক্ষীরা ও তালা উপজেলায় সাংবাদিক সমাজ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। আজ বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির পালন করা হয়।

তিনি বলেন, সংবাদপত্রের স্বাধীনতা গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। একজন সাংবাদিক অন্যায়ের প্রতিবাদ করলে তাকে কারাগারে পাঠানো গণতন্ত্র ও স্বাধীন মত প্রকাশের জন্য হুমকি। টিপুর মুক্তি সাংবাদিক সমাজের ঐক্যবদ্ধ প্রয়াসের ফল। আমরা চাই, ভবিষ্যতে আর কোনো সাংবাদিক যেন এভাবে নিপীড়নের শিকার না হন।

এর আগে অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক ই-এলাহী। বাংলাদেশ বেতার ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আবুল কাসেমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক নেতা আবুল কালাম আজাদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের সভাপতি আবু জাফর, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সমন্বয়ক ও মানবজমিনের এস এম বিপ্লব হোসেন, ঢাকা টাইমসের মো. হোসেন আলী প্রমুখ।

মুক্তির পর সাংবাদিক টিপু বলেন, তালায় একটি প্রকল্পের অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে আমি নির্যাতনের শিকার হই। আমার বিরুদ্ধে নেওয়া এই শাস্তিমূলক ব্যবস্থা ছিল অনিয়ম ঢাকার অপচেষ্টা।

তিনি আরও বলেন, সারাদেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্রতিবাদে আমার মুক্তি সম্ভব হয়েছে। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আমার কলম চলবে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (২২ এপ্রিল) তালা উপজেলার একটি ৯ কোটি টাকার প্রকল্পে অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে উপসহকারী প্রকৌশলী এম এম মামুন আলমের সঙ্গে সাংবাদিক টিপুর বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। ইউএনও শেখ রাসেল পরে ১৭৬ ধারায় টিপুকে শাস্তি দেন। ঘটনাটি সাংবাদিক সমাজে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং সাংবাদিকরা ইউএনও’র অপসারণ ও ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

১

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

২

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

৩

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

৪

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

৫

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

৬

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

৭

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

৮

‘জাস্টিস ফর জাকারিয়া’র কমিটি গঠন

৯

‘সকালবেলা নায়িকা, বিকেলবেলা ভিলেন’, দলবদল নিয়ে কোয়েলকে কটাক্ষ

১০

আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন

১১

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম ও খাতা বিতরণ

১২

সৌদির দুই বিমানবন্দরে হামলা

১৩

জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে স্বদেশ’র র‌্যালি ও সমাবেশ

১৪

কয়রার ২০ বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস নিয়ে বিড়ম্বনা!

১৫

পাইকগাছায় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

১৬

ইচ্ছে পূরণ হয়নি, যে আক্ষেপ পরীমণির

১৭

বুড়িয়া মণ্ডপে ৩৫ হাজার মুক্তায় সেজেছে ‌‘দুর্গা প্রতিমা’, দর্শনার্থীদের ভিড়

১৮

আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত নিষ্পত্তিতে যে উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র

১৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে কেন্দ্রীয় কমিটির সভা

২০