বাংলাদেশ, বুধবার, ২২ জুলাই ২০২৬
৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৬ এপ্রিল ২০২৫, ৩:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দুই উপদেষ্টার পিএসের দুর্নীতির কাহিনী শুনলে হাসিনাও বিস্ময়ে তিনবার ডিগবাজি খাবে: রিজভী

ডেস্ক রিপোর্ট: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তুলেছেন, কেন কিছু উপদেষ্টা ও স্বঘোষিত বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে, আর এসব বিষয়ে সরকার নীরব ভূমিকা পালন করছে?

শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ৬০ লক্ষ আসামি, মুক্তি কতদূর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

দুই উপদেষ্টার ব্যক্তিগত সহকারীদের (পিএস) দুর্নীতির কাহিনী শুনলে শেখ হাসিনাও বিস্ময়ে তিনবার ডিগবাজি খেতে পারেন বলে অভিযোগ তুলেছেন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব।

তিনি বলেন, সরকার পরিকল্পিতভাবে নির্বাচন নিয়ে দ্বিধা ছড়াচ্ছে। এটি জনমনে অনিশ্চয়তা তৈরি করছে। ডিসেম্বর থেকে জুন পর্যন্ত নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ও দ্বিধা-দ্বন্দ্ব তৈরি করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।

তিনি দাবি জানান, বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সকল রাজনৈতিক মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে অবিলম্বে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি।

অন্যদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুস সালাম বলেন, আন্তর্বর্তীকালীন সরকার নির্ধারিত সময় শেষে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দিয়ে সরে যাবে—এটাই জনগণের প্রত্যাশা। এই দেশ কারা চালাবে, সেটা ঠিক করবে জনগণ, কোনো গোষ্ঠী বা শক্তি নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি গাজী নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ, অবাঞ্ছিত ঘোষণা

জামায়াত এমপির বিয়ে বিতর্কে নতুন মোড়, এবার কাজীর অডিও ভাইরাল

দেশের ১৭ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

১১৫ দিন পর দেশে ফিরেছেন হরমুজ প্রণালির কাছে আটকে থাকা ১৭ নাবিক

ইরানে টানা ১১তম রাতে মার্কিন হামলা

বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর?

‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি

জামায়াত এমপি গাজীর বিরুদ্ধে এবার হত্যাচেষ্টার অভিযোগ

জুলাইয়ে ‌‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত হলেন কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম

কালিগঞ্জে আহছানিয়া ঘোজাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

১০

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক

১১

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে আঘাত হানতে পারে প্রচণ্ড ঝড়

১২

কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

১৩

‘সবকিছু মনে রাখা হবে’, শিক্ষার্থী বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অরিজিৎ সিং

১৪

‘কালই জমি দখল নেব, কত ক্ষমতা আছে ঠেকাস’

১৫

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

১৬

নরেন্দ্র মোদির পদত্যাগ দাবিতে বাসভবনের সামনে কংগ্রেস

১৭

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন

১৮

সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

১৯

শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সভা

২০
error: Content is protected !!