বাংলাদেশ, সোমবার, ০৩ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৭ এপ্রিল ২০২৫, ১:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি দাউদ হায়দার আর নেই

ডেস্ক রিপোর্ট: সত্তর দশকের প্রথাবিরোধী কবি ও সাংবাদিক দাউদ হায়দার আর নেই। তিনি রোববার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় ভোরে জার্মানির রাজধানী বার্লিনের একটি বৃদ্ধাশ্রমে পরলোকগমন করেন।

তার বয়স হয়েছিল ৭৩ বছর।

বার্লিনে কবির একজন সুহৃদ নাম প্রকাশ না করার শর্তে জানান, অভিমানী কবির মরদেহ দাফন করা হবে না। এমনকি জার্মানি থেকে বাংলাদেশে পাঠানো হবে কি না সে ব্যাপারেও এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কবির মরদেহ জার্মানির মেডিকেলে দান করা হতে পারে।

জানা গেছে, প্রথাবিরোধী কবি দাউদ হায়দার বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালে শেখ মুজিবুর রহমানের শাসনামলে কবিতা লেখার জন্য তাকে গ্রেপ্তার করা হয়। এরপর ১৯৭৪ সালের ২০ মে কবিকে ভারতে নির্বাসনে পাঠানো হয়। নির্বাসনের আগে কবি দৈনিক সংবাদের সাহিত্য সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। ভারত থেকে কবি নব্বইয়ের দশকে জার্মানি চলে যান।

বার্লিনে বসবাসরত কবির নাম প্রকাশে অনিচ্ছুক একজন সুহৃদ জানান, গত বছর রাস্তায় পড়ে গিয়ে আঘাত পান নিঃসঙ্গ ও চিরকুমার এ কবি। এরপর থেকে তিনি বার্লিনের বয়স্ক নিবাসেই ছিলেন।

কবি দাউদ হায়দার ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পাবনায় জন্মগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুমে শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ

ভাদড়া সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন

আশাশুনিতে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

বেঁচে আছেন অং সান সু চি, দেখা গেল রেড ক্রস প্রতিনিধির সঙ্গে

পাইকগাছা-কয়রার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময়

শিক্ষার্থীদের দাবির মুখে ‘যুদ্ধাপরাধীদের’ বিলবোর্ড সরালো রাবি প্রশাসন

কোদাল হাতে জয়া আহসানের যে ভিডিওতে মুগ্ধ ভক্তরা

মরক্কো থেকে সাঁতরে স্পেনে, প্রাণহানি বেড়ে ৭২

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূ ও পুকুরে ডুবে কৃষকের মৃত্যু

১০

যুবদল নেতার হাতের কবজি কাটল আ. লীগ নেতা

১১

দেশের সব ডিসির জন্য জরুরি নির্দেশনা

১২

দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

১৩

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

১৪

রাষ্ট্রপতি নির্বাচন: সংসদের কাছে এমপিদের তালিকা চেয়েছে ইসি

১৫

ঝড় তুললেন অভিষেক, ৯১ বলে ২৩৩

১৬

গোপনে পরিচালককে বিয়ে করেছিলেন উর্মিলা?

১৭

জম্মু-কাশ্মীরের প্রথম ক্রিকেটার হিসেবে ভারতের টেস্ট দলে, কে এই আকিব নবি?

১৮

বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

১৯

দুর্নীতির অভিযোগে এক ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

২০
error: Content is protected !!