বাংলাদেশ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৭ এপ্রিল ২০২৫, ৬:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অনলাইন জুয়া নিয়ে তদন্ত করে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ

ডেস্ক রিপোর্ট: অনলাইন জুয়ার বিষয়ে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

রাজধানীর কাকরাইলের বাসিন্দা তানজিম রাফিদের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে রোববার (২৭ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহিন এম রহমান। তিনি বলেন, সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে, বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে একটি তদন্ত পরিচালনা করবে। ৯০ দিনের মধ্যে তদন্ত করবে। তারা বের করবে কীভাবে এটা পরিচালিত হচ্ছে। কারা কারা জড়িত। এবং এটাকে রোধ করতে কি কি প্রয়োজন। তদন্ত করে ৯০ দিনের মধ্যে সাবমিট করতে হবে। এরপর কোর্ট পরবর্তী আদেশ দেবেন।

এর আগে ‘অনলাইন জুয়ার প্রচারণায় তারকারা’ শিরোনামে ৯ এপ্রিল একটি জাতীয় দৈনিকে একটি প্রতিবেদন ছাপা হয়। রিটে প্রতিবেদনটি যুক্ত করা হয়।

রুলে সংবিধানে ১৮ (২) ও ৩১ অনুচ্ছেদ, সংশ্লিষ্ট আইনের বিধিবিধান লঙ্ঘন করে জনপ্রিয় তারকাদের মাধ্যমে কোনো সামাজিক ও মূলধারার মাধ্যমের প্ল্যাটফর্মে অনলাইন জুয়া/বেটিং গেম প্রচারের বিস্তার রোধে নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং অনলাইন জুয়া/বেটিং গেমের বিজ্ঞাপন প্রচারের বিস্তার বন্ধে অবিলম্বে পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন।

ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক ও বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

১

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

২

পাইকগাছা প্রেসক্লাবে জরুরী সভা

৩

কবিতা || আমার ছেলে || আলেয়া মান্নান ||

৪

চমক রেখে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

৫

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবানে মহিলা পরিষদের মানববন্ধন

৬

হাম উপসর্গে আটজনের মৃত্যু, নতুন রোগী ১০৮৬

৭

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার

৮

যুব উন্নয়নে নিয়োগের প্রশ্ন ফাঁস, স্থগিত পরীক্ষা ১৬ অক্টোবর

৯

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আটক ৪

১০

দিল্লিতে আম আদমি পার্টির কেজরিওয়াল আটক

১১

দিল্লিতে মমতা আটক

১২

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

১৩

সাতক্ষীরায় জানালা ভে‌ঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

১৪

সাতক্ষীরায় জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, আসা‌মি‌দের গ্রেপ্তা‌রে আলটিমেটাম

১৫

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১৬

ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

১৭

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

১৮

গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই!

১৯

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

২০