বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৮ এপ্রিল ২০২৫, ৩:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মানব পাচার প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় সভা

ডেস্ক রিপোর্ট: মানব পাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের লক্ষ্যে সিএসও’দের অংশগ্রহণে নেটওয়ার্ক ও শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।

সভায় মানব পাচারের ভয়াবহতা, কারণ ও প্রতিরোধের কৌশল এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিয়ে আলোচনা করা হয়।

সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় সাতক্ষীরা শহরের একটি কনফারেন্স রুমে সুইজারল্যান্ড এম্বাসেডর এর অর্থায়নে উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় আশ্বাস প্রকল্পের আওতায় রূপান্তর এই সভার আয়োজন করে।

সভায় রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ’র সভাপতিত্বে আলোচনা করেন রূপান্তর কর্মকর্তা মাহবুবুর রহমান আকন্দ ও কুমারেশ মণ্ডল, উইনরক ইন্টারন্যাশনালের প্রোগ্রাম অফিসার (কমিউনিকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস) মাসনুন হক, অগ্রগতী সংস্থার প্রকল্প ব্যবস্থাপক শেখ মাহবুবুর রহমান, রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী সুবল কুমার ঘোষ, উইনরক ইন্টারন্যাশনালের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (সোস্যাল প্রটেকশন) শেখ নাজমুল ইসলাম এবং অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর সবুর বিশ্বাস, সারভাইভার শাম্মি আক্তার, হিরা আক্তার প্রমুখ।

আরও বক্তব্য রাখেন সিডো’র নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাদব চন্দ্র দত্ত, ক্রিসেন্ট এর নির্বাহী পরিচালক এ কে এম আবু জাফর, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মো. আশরাফুল ইসলাম, মিডা এর নির্বাহী পরিচালক দুলাল জোয়ারদার, মানবজমিনের সাতক্ষীরা প্রতিনিধি এস এম বিপ্লব হোসেন, আরা-র নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ, মৌমাছি এর নির্বাহী পরিচালক সুশান্ত কুমার মল্লিক, লিডার্স এর মনিটরিং অফিসার জয়দেব কুমার জোয়ার্দার, উত্তরণের লিগাল অ্যাডভাইজার অ্যাডভোকেট মুনিরুদ্দীন প্রমুখ।

বক্তারা বলেন, মানব পাচার একটি বৈশ্বিক সংকট, যা সীমান্তবর্তী সাতক্ষীরার মতো অঞ্চলে আরও প্রকট। ভারতের নিকটবর্তী হওয়ায় পাচারের প্রবণতা এখানে বেশি; পাশাপাশি দারিদ্র্য, সচেতনতার অভাব ও জলবায়ু পরিবর্তনের কারণে জীবিকা সংকটে পতিত মানুষ পাচারকারীদের সহজ টার্গেটে পরিণত হচ্ছে। নারী ও শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।

সভায় মানব পাচারের মূল কারণসমূহ যেমন বিকল্প জীবিকার অভাব, নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতনতার ঘাটতি, দুর্বল সীমান্ত নিরাপত্তা এবং সামাজিক কুসংস্কার নিয়ে বিশ্লেষণ করা হয়। বক্তারা মিথ্যা চাকরির প্রতিশ্রুতি, ভুয়া বিবাহ প্রতারণা এবং অবৈধ অভিবাসন চুক্তির মাধ্যমে কিভাবে মানব পাচার সংঘটিত হয়, তা তুলে ধরেন।

বক্তারা মানব পাচার রোধে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্কুল পর্যায়ে শিক্ষামূলক কার্যক্রম পরিচালনার ওপর জোর দেন। একইসঙ্গে মানব পাচারবিরোধী আইন কঠোরভাবে প্রয়োগ, ভুক্তভোগীদের মানসিক ও আর্থিক সহায়তা প্রদান এবং একটি শক্তিশালী কমিউনিটি নেটওয়ার্ক গড়ে তোলার আহ্বান জানান।

সমাপনী বক্তব্যে স্বপন কুমার গুহ বলেন, মানব পাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, সচেতনতা এবং সক্রিয় কমিউনিটি অংশগ্রহণ অপরিহার্য। ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে কার্যক্রম চালানোর অঙ্গীকার করছি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!