বাংলাদেশ, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২ মে ২০২৫, ২:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় জেলি পুশকৃত ৩শ কেজি চিংড়ি মাছ জব্দ, ৫ জনকে জরিমানা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ক্ষতিকর জেলি পুশের অভিযোগে তিনশ কেজি বাগদা ও গলদা চিংড়ি জব্দ করেছে বিজিবি। এসময় অপদ্রব্য পুশকৃত চিংড়ি বাজারজাতের দায়ে পাঁচ মৎস্য ব্যবসায়ীকে ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (২ মে) বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা শহরের আলিয়া মাদ্রাসার মোড় থেকে এসব চিংড়ি মাছ জব্দ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অপদ্রব্য পুশকৃত চিংড়ি মাছ বিক্রির উদ্দেশ্যে পিকআপ ভ্যানে করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুমের নেতৃত্বে একটি টিম শহরের আলিয়া মাদ্রাসার মোড় এলাকায় অভিযান চালিয়ে ৫টি পিকআপ ভর্তি গলদা ও বাগদা চিংড়ি মাছ আটক করে। পরবর্তীতে সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.শফিকুল ইসলাম এবং বিজিবির সমন্বয়ে গঠিত পর্ষদ সরেজমিনে পরীক্ষা-নিরীক্ষা করে আটককৃত ৯ হাজার কেজি মাছের মধ্যে ৩০০ কেজি গলদা ও বাগদা চিংড়িতে ক্ষতিকর জেলি পুশের বিষয়টি সনাক্ত করে।

এসময় চিংড়ি মাছে ক্ষতিকর জেলি বা অপদ্রব্য পুশ করার অপরাধে দেবহাটার মৎস্য ব্যবসায়ী জয়দেব মন্ডলকে ২৪ হাজার টাকা, আশাশুনির আনন্দ মিস্ত্রীকে ১০ হাজার টাকা, দেবহাটার রবিন সর্দারকে ১০ হাজার টাকা এবং আশাশুনির আনিসুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ক্ষতিকর জেলি পুশকৃত মাছগুলো পুঁড়িয়ে বিনষ্ট করা হয়।

এছাড়া অপদ্রব্য পুশহীন চিংড়ি মাছগুলোসহ পিকআপ ছেড়ে দেয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

কালিগঞ্জে ক্ষেতের ফসলে চোরের হানা, নিয়ে গেল ২৮টি ওল

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

হজ পালনে পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দুলাল এখন বেনাপোলে

জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

শ্যামনগরে কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে পাতাখালির নাভিদ

হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম!

রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর

হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

১০

ডেঙ্গুতে আরও চারজনের মৃ-ত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

১১

কালিগঞ্জের গোবিন্দকাটিতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১২

মহিলা পরিষদের উদ্যোগে সিডও দিবস পালিত

১৩

বাশদাহ ইউনিয়নে স্বদেশ’র কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

১৪

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

১৫

হ্যাটট্রিকসহ ৫ রানে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন লঙ্কান অধিনায়ক

১৬

নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ৬৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

মেকআপ রুমে লিপস্টিক হাতে জয়া, মুগ্ধ নেটদুনিয়া

১৮

গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নাই’, সংসদে হাসির রোল

১৯

পাইকগাছায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

২০
error: Content is protected !!