বাংলাদেশ, রবিবার, ০৭ জুন ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
৫ মে ২০২৫, ৭:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাকিস্তানকে ধ্বংস করে দিয়েছে দেশটির সেনাবাহিনী : আদনান সামি

বিনোদন ডেস্ক: কাশ্মিরের পেহেলগাম এলাকায় জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কিছু কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। দেশটিতে থাকা সকল পাকিস্তানি নাগরিকদের পাকিস্তানে ফেরত যেতে বলেছে সরকার।

পাকিস্তানিদের ভারত ছেড়ে দেশে ফিরে যাওয়ার প্রসঙ্গ উঠতেই পাকিস্তানের প্রাক্তন তথ্য ও সম্প্রচার মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হোসেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আদনান সামিকে পাকিস্তানে ফিরে আসার কথা বলেছিলেন।

আদনান সামির নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠতেই ফাওয়াদকে উপযুক্ত উত্তর দেন গায়ক। এক্স হ্যান্ডেলে আদনান সামিকে উল্লেখ করে ফাওয়াদ যখন লেখেন, ‘এবার আদনান সামির কি হবে?’ ঠিক তখনই প্রদুত্তরে গায়ক লেখেন, ‘এই অশিক্ষিত বোকাকে কে বলবে!!’

এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ২০১৫ সালের ডিসেম্বর মাসে লন্ডনে জন্মগ্রহণকারী আদনান সামিকে ভারতের নাগরিকত্ব দেওয়া হয়। একজন পাকিস্তানি হলেও তিনি বর্তমানে ভারতের নাগরিক, তাই খুব স্বাভাবিকভাবে আদনানের পাকিস্তানের ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না।

এরই মধ্যে কিছু পাকিস্তানি যুবক আদনানের পাকিস্তান ছেড়ে ভারতে আসা নিয়ে কিছু মন্তব্য প্রকাশ করেছেন।

সম্প্রতি আদনান একটি টুইট করেছেন। যেখানে তিনি লিখেছেন, ‘আজারবাইজানের বাকুরের সুন্দর রাস্তায় হেঁটে যাওয়ার সময় হঠাৎ কয়েকজন মিষ্টি পাকিস্তানি ছেলের সঙ্গে দেখা হলো। তারা আমাকে বললো, ‘স্যার আপনি খুব ভাগ্যবান.. ভালো সময় পাকিস্তান ছেড়ে দিয়েছেন। আমরাও আমাদের নাগরিকত্ব পরিবর্তন করতে চাই। আমরা আমাদের সেনাবাহিনীকে ঘৃণা করি… তারা আমাদের দেশ ধ্বংস করে দিয়েছে!’

এর উত্তরে আমি শুধু বলেছি, ‘আমি এটা অনেক আগে থেকেই জানি’।

এদিকে সম্প্রতি পাকিস্তানে থাকা বেশ কয়েকজন শিল্পীর অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হয়েছে ভারতে। বেশ কয়েকটি পাকিস্তানি ইউটিউব চ্যানেলও ব্যান করে দেওয়া হয়েছে দেশটিতে। তবুও বিতর্ক কোনোভাবেই থামছে না দুই দেশের শোবিজাঙ্গনে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় পৌঁ‌ছে‌ছে লেবান‌নে নিহত ২ প্রবাসীর মর‌দেহ, স্বজন‌দের আজাহা‌রি

ঐতিহাসিক ছয় দফা দিবস আজ

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পাইকগাছায় এনজিও ‘ঢেউ’ এর বিরুদ্ধে প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন

এবারের বিশ্বকাপের বল চলবে চার্জে, বলটির দাম কত

খোদ মার্কিন কর্মকর্তারাই ‘ইসরায়েলের গোয়েন্দা নজরদারিতে’

আশা জাগিয়ে হ্যাটট্রিক শিরোপা হাতছাড়া করল বাংলাদেশ

বিশ্বকাপের আগে শেষ পরীক্ষায় মিশরের মুখোমুখি ব্রাজিল, একাদশে ৪ পরিবর্তন

বাজেট অধিবেশন: সংবিধান ‘সংশোধন নাকি সংস্কার’ বিতর্কে উত্তাপের আভাস, সংসদীয় কমিটিতেও চমক

শুটিংয়ে চুম্বন দৃশ্য নিয়ে তিক্ত অভিজ্ঞতা জানালেন প্রিয়া

১০

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

পটপটির সৌন্দর্য ‎|| তারিক ইসলাম

১২

ভারতীয় দলে ডাক পেল ১৫ বছরের বিস্ময়বালক বৈভব

১৩

পলাশপোলে পৈত্রিক দোকানঘর দখলের লক্ষ্যে হামলা ও মারপিটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৪

দেবহাটায় ভারতীয় গলদা রেণু জব্দ, খালে অবমুক্ত

১৫

বিএনপি নেতা হেদায়েতুল ইসলামের ওপর হামলা, আটক ২

১৬

বিএনপি নেতা ওহিদুজ্জামান অহিদ আর নেই

১৭

শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

১৮

কালিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

১৯

উপকূলের সংকট নিরসনে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি

২০