বাংলাদেশ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৬ মে ২০২৫, ৭:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশে নয়, বিদেশে ছোট পোশাক পরি: মারিয়া মিম

বিনোদন ডেস্ক: বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিমের আরেক পরিচয় তিনি অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী। ২০১২ সালের ২৪ মে বিয়ে করেছিলেন তারা।
এরপরের বছর তাদের সংসার আলো করে আসে পুত্রসন্তান আরশ হোসেন। কিন্তু ২০১৯ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকেই একা আছেন এই মডেল-অভিনেত্রী।

তবে বিচ্ছেদের পর থেকেই নিজেকে খোলামেলা রূপে উপস্থাপন করে আসছেন মারিয়া মিম। সামাজিকমাধ্যমে নিয়মিত আবেদনময়ী ছবি শেয়ার করেন। এ নিয়ে নেটিজেনদের নানা কথাও শুনতে হয় তাকে। তবে নিজের ইচ্ছামতোই চলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন মারিয়া।

সম্প্রতি সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়েছেন এই মডেল। সেখানেই এক সাক্ষাৎকারে জানালেন, ওয়েস্টার্ন পোশাক পরতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি।

মারিয়া মিমের ভাষ্য, আমার পোশাক নিয়ে সমালোচনা শুনতে হয়। কিন্তু আমি তো দেশে ছোট পোশাক পরি না, বিদেশে পরি। কারণ আমি বেড়ে উঠেছি বার্সেলোনায়। সে কারণে ওয়েস্টার্ন পোশাক পছন্দ করি। এ ধরনের পোশাকে আমাকে ভালোও লাগে।

তিনি আরও বলেন, বলিউডের কেউ ছোট পোশাক পরলে তখন প্রশংসা করা হয়, কিন্তু আমরা ছোট পোশাক পরলে সেটা ভালো লাগছে না। আমি মনে করি, মানুষের মেন্টালিটি পরিবর্তন করা উচিত।

কারণ হিসেবে মারিয়া আরও যুক্ত করেন, মিডিয়ায় কাজ করতে হলে তো গ্ল্যামারাস থাকতে হবে, সুন্দর ড্রেস পরতে হবে। ছোট পোশাক তারাই পরবে যাদের মানায়, সুন্দর লাগবে। যারা ফিট না, তারা যদি ছোট পোশাক পরে বা ওয়েস্টার্ন ড্রেস পরে, সেটা দেখতে খারাপ লাগবে।

এ সময় প্রাক্তন স্বামী অভিনেতা সিদ্দিকের বিষয়েও প্রশ্ন কারা হয় তাকে। তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। বলেছেন, তার সঙ্গে আমার বিচ্ছেদ হয়েছে ৬-৭ বছর আগে। সে তো আমার স্বামী নয়, তাই এ বিষয়ে কিছুই বলতে চাই না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

১

পশ্চিম তীর হতে যাচ্ছে আরেকটি গাজা? ইসরায়েলি অভিযান শুরু

২

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

৪

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

৫

The Climate Watch to deploy eight journalists at COP31

৬

ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ

৭

সাতক্ষীরা কমিউনিটির পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

৮

ফের কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

৯

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, গ্রেপ্তার ২

১০

যুক্তরাষ্ট্রের পথে রাশিয়ার ডিজেলবাহী জাহাজ

১১

সামার অ্যাথলেটিকস উদ্বোধন, ১০০ মিটারে সেরা ইমরানুর-শিরিন

১২

এরশাদের শাসনামলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: জাপা প্রেসিডিয়াম সদস্য আশু

১৩

দেবহাটায় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট

১৪

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত

১৫

বিশ্ববিদ্যালয় জীবন || ফিচার || শেখ মাহির ফয়সাল নাঈম

১৬

কয়রায় সংঘর্ষে পল্লী চিকিৎসক রব্বানীর মৃত্যু: বিচারের দাবিতে মানববন্ধন

১৭

আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়ন, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১৮

ভাটায় কাজে যাওয়ার শর্তে দাদন নিয়ে পালিয়েছে ছেলে, সর্দার তুলে নিয়ে গেল মাকে

১৯

খুলনায় নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

২০