বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৮ মে ২০২৫, ৫:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ক্রমেই বাড়ছে তাপপ্রবাহ; নিরাপদে থাকতে ও ফসলহানি রোধে যা করবেন

শেখ তানজির আহমেদ: সাতক্ষীরায় ক্রমেই বাড়ছে তাপপ্রবাহ। তীব্র তাপদাহে সাধারণ মানুষসহ প্রাণীকূলের যেন হাঁসফাঁস অবস্থা। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েকদিন তাপপ্রবাহ অব্যাহত থাকবে।

এ অবস্থায় সতর্কতা অবলম্বন না করলে হিটস্ট্রোকের ঝুঁকি যেমন বাড়তে পারে, তেমনি ঘটতে পারে ফসলহানিও।

সাতক্ষীরা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, বৃহস্পতিবার (৮ মে) দুপুর ৩টায় সাতক্ষীরায় ৩৭.৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে।

তাপপ্রবাহের সময় নিরাপদে থাকতে যা করবেন
ধারাবাহিক তাপপ্রবাহে মানুষের জীবন ওষ্ঠাগত হয়ে ওঠে। এসময় হিট স্ট্রোকের ঝুঁকিসহ বৃদ্ধি পায় ডায়রিয়াজনিত সমস্যা। তবে, তাপপ্রবাহের সময় খুবই সামান্য কিছু কৌশল অবলম্বন করে নিরাপদ থাকা সম্ভব।

এ বিষয়ে সাতক্ষীরা সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগনিয়ন্ত্রণ) ডা. জয়ন্ত সরকার বলেন, প্রচ- গরমে মানুষের ঘাম বেশি হয়। তাই এসময় মানুষের বিশেষ করে শিশুদের ডায়রিয়াজনিত সমস্যাও বৃদ্ধি পায়। একই সাথে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ে।

তিনি বলেন, তাপপ্রবাহের সময় রোদে কম যাওয়াই শ্রেয়। যদি যেতেই হয়, তাহলে ছাতা নিয়ে যাওয়া ভালো। একই সাথে তাপপ্রবাহের সময় বেশি বেশি পানি খেতে হবে। ডায়রিয়াজনিত সমস্যা মোকাবেলায় বা পানিশূন্যতা রোধে স্যালাইন খেতে হবে।

হিট স্ট্রােকে আক্রান্ত হলে তাৎক্ষণিক যা করবেন
প্রাথমিকভাবে হিট স্ট্রোকের আগে যখন হিট ক্র্যাম্প বা হিট এক্সহসশন দেখা দেয়, তখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিলে হিট স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব বলে মনে করেন প্রখ্যাত চিকিৎসক ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ। এক্ষেত্রে কিছু পরামর্শ দিয়েছেন তিনি।

হিট ক্র্যাম্প বা হিট এক্সহসশনের ক্ষেত্রে ব্যক্তি নিজেই যা করতে পারেন তা হলো—

* দ্রুত শীতল কোনো স্থানে চলে যান। যদি সম্ভব হয়, ফ্যান বা এসি ছেড়ে দিন।
* ভেজা কাপড় দিয়ে শরীর মুছে ফেলুন। সম্ভব হলে গোসল করুন।
* প্রচুর পানি ও খাবার স্যালাইন পান করুন। চা বা কফি পান করবেন না।

কিন্তু যদি হিট স্ট্রোক হয়েই যায়, তবে রোগীকে অবশ্যই দ্রুত হাসপাতালে নিতে হবে, ঘরে চিকিৎসা করার কোনো সুযোগ নেই। এ ক্ষেত্রে রোগীর আশপাশে যাঁরা থাকবেন তাঁদের করণীয় হলো—
* রোগীকে দ্রুত শীতল স্থানে নিয়ে যান।
* তাঁর কাপড় খুলে দিন।
* শরীর পানিতে ভিজিয়ে দিয়ে বাতাস করুন। এভাবে তাপমাত্রা কমাতে থাকুন।
* সম্ভব হলে কাঁধে, বগলে ও কুচকিতে বরফ দিন।
* রোগীর জ্ঞান থাকলে তাঁকে খাবার স্যালাইন দিন।
* দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন।
* সব সময় খেয়াল রাখবেন হিট স্ট্রোকে অজ্ঞান রোগীর শ্বাসপ্রশ্বাস এবং নাড়ি চলছে কি না। প্রয়োজন হলে কৃত্রিমভাবে নিশ্বাস ও নাড়ি চলাচলের ব্যবস্থা করতে হতে পারে।
হিট স্ট্রোকে জীবন বিপদাপন্ন হতে পারে। তাই এই গরমে যথাযথ সতর্কতা অবলম্বন করে এর থেকে বেঁচে থাকা উচিত।

তাপপ্রবাহে ফসলহানির ঝুঁকি এড়াবেন যেভাবে
ফসলের ক্ষেতে এখন মরিচ, ঢেড়স, লাউ, বেগুনসহ গ্রীষ্মকালীন বেশ কিছু সবজি রয়েছে। তীব্র তাপদাহে ফসনহানির শংকা বেড়ে যায়। দেখা দেয় রোগবালাই।

এসময় গাছ নেতিয়ে পড়াসহ ফসলের পাতা পোড়া রোগ বেশি হয়।

ফসনহানির হাত থেকে রক্ষা পেতে কয়েকটি কৌশল অবলম্বনের পরামর্শ দিয়েছেন সাতক্ষীরা হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ আমজাদ হোসেন। তিনি বলেন, তাপদাহের সময় আর্দ্রতা সংকট প্রকট হয়। এসময় সেচ বাড়াতে হবে। একই সাথে আর্দ্রতা ধরে রাখতে গাছের গোড়ায় খড়কুটা দিয়ে মালচিং করা যেতে পারে। এতে আর্দ্রতা বজায় থাকে। #

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

ট্রি অফ লাইফ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ

অবসর নেওয়া মেসিকে নিয়েই দল ঘোষণা আর্জেন্টিনার

১০

সুন্দরবনে ফের এক জেলে অপহৃত, কাটছে না আতঙ্ক

১১

ইরান যুদ্ধের লাগাম টানতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১২

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১৩২০

১৩

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

১৪

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৭৫৩

১৫

৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন

১৬

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

১৭

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

১৮

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

১৯

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

২০
error: Content is protected !!