
ডেস্ক রিপোর্ট: আশাশুনির নদ-নদী থেকে জব্দকৃত ৩টি অবৈধ বেহুন্দি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে খোলপেটুয়া নদীতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার।
জব্দকৃত জালগুলো মানিকখালী ব্রিজের পাশের চরে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযান পরিচালনাকালে মৎস্য দপ্তরের ফিল্ড এসিস্ট্যান্ট উজ্জ্বল অধিকারী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন