বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৮ মে ২০২৫, ৮:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুপেয় পানির সংকট দূরীকরণে মিষ্টি পানির উৎস ও জলাকার সংরক্ষণে গুরত্বারোপ

oplus_2

সুলতান শাহাজান, শ্যামনগর: সুপেয় খাবার পানির সংকট একটি বৈশ্বিক সমস্যা। ক্রমান্বয়ে এই সংকট তীব্র হচ্ছে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই সংকট ছড়িয়ে পড়ছে। দেশের দক্ষিণ-পশ্চিম উপকূয় অঞ্চল সাতক্ষীরার শ্যামনগরের গোটা এলাকাজুড়ে লবণাক্ততার মাত্রা ও বিস্তৃতি বেড়ে যাওয়ায় এই সংকট দিনকে দিন তীব্র হচ্ছে। ভু-গর্ভস্থ পানির স্তর অব্যাহতভাবে নিচে নেমে যাওয়ার পাশাপাশি বৃষ্টির পরিমান কমে যাওয়ায় এখনই খাবার পানি নিয়ে রীতিমত হা-হা-কা-র চলছে। তবে পানি ব্যবস্থাপনা কমিটি গঠনের মাধ্যমে উপকূলীয় এ জনপদে সুপেয় পানির অভাব পূরণ করা সম্ভব।

বৃহস্পতিবার  (৮ মে) স্থানীয় সাংবাদিকদের জলবায়ু বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন।

তারা বলেন, মিষ্টি পানির উৎস ও সরকারি জলাকার সংরক্ষণ ছাড়াও অবৈধভাবে লবণ পানির অবাধ প্রবেশে ঠেকানো গেলে খাবার উপযোগী পানির সংকট এতটা মারাত্মক হতো না।

সাতক্ষীরার শ্যামনগর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত দু’দিনব্যাপী কর্মশালায় উপস্থিত বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় নারী ও শিশুবান্ধব সাইক্লোন শেল্টার গড়ে তুলতে হবে। এছাড়া লবণ পানির প্রভাবে নারী স্বাস্থ্যের মারাত্মক ক্ষতির বিষয়ে উপকূলীয় জনগোষ্ঠীকে সচেতন করতে হবে। এমনকি উপকূলীয় নীতিমালা গ্রহণের পাশাপাশি কমিউনিটি পর্যায়ে নেতৃত্বের বিকাশ ঘটানোসহ স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সর্বোপরি গোটা উপকূলীয় জনপদের স্বার্থে সুন্দরবনকে রক্ষার বিকল্প নেই বলেও তারা মত প্রকাশ করেন।

দু’দিনের কর্মশালায় দ্বীপ ও চরাঞ্চল কেন্দ্রিক রিপোর্ট, প্রাকৃতিক দুর্যোগ, উপকূল কেন্দ্রিক জনগোষ্ঠী, লোনা পানির প্রভাব বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, নাগরিক সেবা, দুর্নীতি-অনিয়ম, স্বাস্থ্য অর্থনৈতিক কর্মকাণ্ড, কৃষি জমি হ্রাস, নারী উপর সহিসংতা, মজুরী বৈষম্য ও সুন্দরবনের মত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সংবাদ তৈরীর আহবান জানানো হয়।

কর্মশালার শেষ দিনের আলোচনায় অংশ নেন সিনিয়র সাংবাদিক নিখিল ভদ্র, সাকিলা পারভীন ও অমিত রঞ্জন দে।

এর আগে স্থানীয় সাংবাদিকদের সংবাদ লিখন, তথ্যসূত্র নিশ্চিত হওয়া, সংবাদের বিষয় নির্বাচনসহ বিভিন্ন বিষয়ভিত্তিক ধারণা দেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপর। বেসরকারি সংগঠন এ্যাকশনএইডের প্রকল্প সমন্বয়ক মোঃ সেলিলমসহ উপজেলার বিভিন্ন প্রান্তের সংবাদকর্মীরা দু’দিনের এই কর্মশালায় অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গায়ে নির্মিত হচ্ছে পোল্ট্রি খামার, বন্ধের দাবি

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন কর্মসূচি চালু

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানের চেক পেল ৫০টি মহিলা সমিতি

১০

বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল

১১

শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন করলেন সাতক্ষীরার শায়নী

১২

স্থানীয় ভোট: ২৩-২৫ সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

১৩

অন্যায় প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: কাউসার আজিজ

১৪

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩

১৫

কলারোয়ায় এবার ২৬০টি মৌবাক্স পুকুরে ফেলে লাখ লাখ মৌমাছি হত্যা!

১৬

সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

১৭

ডোপ টেস্টে পজেটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

১৮

ডাকসুর সংগ্রহশালায় এবার গোলাম আযমের জুতাপেটার ছবি

১৯

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

২০
error: Content is protected !!