বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১২ মে ২০২৫, ১০:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কোস্টগার্ডের বিরুদ্ধে সীমাহীন অবহেলার অভিযোগ, সকাল ১০টার গাড়ি ছাড়েনি রাত ১০টায়ও

সুলতান শাহাজান, শ্যামনগর: প্রায় ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও এখনো মুক্তি মেলেনি ভারত থেকে পুশব্যাক করা ৭৫ বাংলাদেশির। সকাল ১০টায় পরিবারের কাছে হস্তান্তরের কথা থাকলেও সোমবার রাত ১০টা পর্যন্ত তাদেরকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়নি। বাড়ি যাওয়ার প্রস্তুতি নিয়ে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে যেয়ে পুশব্যাককৃত এসব বাংলাদেশির অনেকে অসুস্থ হয়ে পড়েছেন।

অভিযোগ উঠেছে, কোস্টগার্ডের সীমাহীন অবহেলার কারণে চরম দুর্ভোগে পড়েন পুশ ব্যাককৃত বাংলাদেশিরাসহ তাদের নিয়ে আসা স্বজনরা।

নড়াইল জেলার কালিয়া থানার মাদুভাশা গ্রামের লিটন মিয়ার ভাগ্নে নাজমুল হোসেন জানান, স্বজনদের নেওয়ার জন্য রোববার রাতে পুলিশের পক্ষ থেকে তাদেরকে মোবাইলে অবহিত করা হয়। সেই মোতাবেক সোমবার সকালে তারা শ্যামনগর থানা পৌঁছান। তিনি অভিযোগ করেন, সকাল ১০টার দিকে তার মামাসহ অন্যদের স্বজনদের হাতে উঠিয়ে দেওয়ার প্রস্তুতি হঠাৎ করে বন্ধ করে দেয়া হয়।

পরবর্তীতে জানানো হয় বিকাল তিনটায় প্রেস কনফারেন্স। এরপর স্বজনদের কাছে উদ্ধার হওয়া বাংলাদেশিদের হস্তান্তর করা হবে। তবে বিকাল পেরিয়ে রাত দশটা বাজলেও তার অসুস্থ মামাসহ অন্য কাউকে হস্তান্তর করা হয়নি।

নাজমুল হোসেন অভিযোগ করে জানান, কোস্ট গার্ডের খামখেয়ালীপনার কারণে তাদের স্বজনরা সকাল থেকে প্রচণ্ড কষ্ট ভোগ করছে। শুধু নিজেদের ক্রেডিট নেওয়ার জন্য কোস্টগার্ডের মতন একটা সুশৃঙ্খল বাহিনী অসুস্থ এতগুলো মানুষের সাথে এমন অমানবিক আচরণ করল।

পুশ ব্যাক হওয়া বাংলাদেশি আবু হিলালের খালু মিজানুর রহমান জানান, ভারতীয় কোস্টগার্ড এবং বিএসএফ যে পরিমাণ নির্যাতন করেছে, এই একদিনে বাংলাদেশের কোস্ট গার্ড তার থেকে কোন অংশে কম নির্যাতন করলো না। মারধর না করেও দিনভর অসুস্থ মানুষগুলোকে বিলম্ব করিয়ে চরম অমানবিকতার পরিচয় দিয়েছে।

অনিক শেখ ও আবু বক্কার বলেন, বিএসএফ এবং ভারতীয় কোস্টগার্ডের লাঠি পেটায় অনেকের পীঠ ও পাছার চামড়া উঠে গেছে। সকাল থেকে ঘণ্টার পর ঘণ্টা তীব্র গরমের মধ্যে এসব অসুস্থ মানুষগুলোকে বসিয়ে রেখে ভোগান্তিতে ফেলেছে কোস্টগার্ড সদস্যরা। শুধুমাত্র বাহবা নেওয়ার জন্য তাদের এমন অমানবিক আচরণ নিঃসন্দেহে নিন্দা জনক। কোস্টগার্ডের এমন আচরণের তদন্ত করে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অনীক ও আবু বক্কর এর মত অপারপার ভুক্তভোগী এবং তাদের স্বজনরা।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সমকাল এর শ্যামনগর প্রতিনিধি সামিউল মনির জানান, সেই সকাল থেকে নিউজ কভার করার জন্য কোস্ট গার্ডের পক্ষ থেকে সাংবাদিকদের অপেক্ষমান রাখা হয়।

পরবর্তীতে বিকাল ৩টায় প্রেস কনফারেন্সের কথা জানানো হয়। সন্ধ্যার কিছু আগে রাত ৯টা ৩০ মিনিটে সংবাদ সম্মেলন করার কথা জানানো হয়। তবুও রাত দশটা পর্যন্ত শ্যামনগর থানা চত্বরে অপেক্ষা করেও কোস্টগার্ডের কর্মকর্তাদের দেখা মেলেনি। ফিরে আসা বাংলাদেশিদের নিতে আসা স্বজনরা এ সময় কোস্টগার্ডের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করেন।

এদিকে এ বিষয়ে জানতে কোস্টগার্ড কর্তৃপক্ষের সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলোও কেউ ফোন রিসিভ করেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবীণ নারী ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্য সামগ্রী প্রদান

সাতক্ষীরা আদালতের জনবল সংকট ও অবকাঠামগত সমস্যা সমাধানে আশ্বস্ত করলেন আইনমন্ত্রী

চাঁদাবাজি দমনে বিএনপির কোনো নেতা বাধা হয়ে দাড়ালে ছাড় নয়: আইনমন্ত্রী

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

পাটকেলঘাটায় সৌদিয়া পরিবহনের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

এমবাপ্পের ঝলক, বার্সার ঘাড়ে নিঃশ্বাস রিয়ালের

১০

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত বেড়ে ৪

১১

পানিবন্দি ৩ হাজার পরিবারের মাঝে ট্রি অফ লাইফ’র খাদ্য সামগ্রী বিতরণ

১২

আইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৩

পদ্মপুকুরে জামায়াতের গণসংযোগ

১৪

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

১৫

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

১৬

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

১৭

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

১৮

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

১৯

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

২০
error: Content is protected !!