বাংলাদেশ, সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১৭ মে ২০২৫, ৮:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সমবায় সমিতির কোটি টাকা আত্মসাৎ, ক্ষুব্ধ গ্রাহকদের সড়ক অবরোধ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড-এর ব্যবস্থাপনা কমিটির সদস্য ও আদায়কারীদের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সমিতির শত শত সদস্য বিক্ষোভে ফেটে পড়েন এবং টাকা ফেরতের দাবিতে সড়ক অবরোধ করেন।

শনিবার বিকেলে পৌরসভার সরল বাজার এলাকায় খুলনা-পাইকগাছা প্রধান সড়ক অবরোধ করেন শতাধিক নারী-পুরুষ। তারা রাস্তায় বসে পড়েন এবং জোরালো স্লোগান দিতে থাকেন, এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

প্রায় দেড় ঘণ্টা অবরোধ চলার পর উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর নির্দেশে উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির ও পাইকগাছা থানার ওসি (তদন্ত) ইদ্রিসুর রহমান ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন। পাওনা টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

বিক্ষুব্ধ গ্রাহকরা জানান, তারা দীর্ঘদিন ধরে সমিতিতে টাকা জমা রেখেছেন। অথচ সমিতির কয়েকজন দায়িত্বশীল সদস্য ও আদায়কারী নানা কৌশলে কোটি টাকার বেশি আত্মসাৎ করেছেন।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আসন্ন ঈদের আগে তাদের পাওনা টাকা পরিশোধ না হলে আরও বড় আন্দোলনে যাবেন।

এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপি নেতা মোস্তফা মোড়ল ও ব্যবসায়ী জাকির হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে ১৩১৯ বোতল ফেনসিডিল জব্দ

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ১২

বিশ্বকাপ খেলতে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছাল ইরান দল

দিল্লি বিমানবন্দরে অসৌজন্যমূলক আচরণ, ফিরে আসছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

কাউন্টি অভিষেকেই হাসানের তাণ্ডব, নিলেন ৯ উইকেটে

যুদ্ধবন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান, শুক্রবার জেনেভায় শান্তিচুক্তি

ব্রাজিলের পর কুরাসাও, বিশ্বকাপে আবার জার্মানির ৭ গোল

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল, প্রশাসক নিয়োগ

মধ্যকাটিয়ায় জনগুরুত্বপূর্ণ রাস্তা যেন নর্দমা, চরম ভোগান্তিতে এলাকাবাসী

১০

জলবায়ু ন্যায়বিচার, অভিযোজন ও স্থিতিস্থাপকতা জোরদারে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে বৈঠক

১১

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

১২

রক্তদান হোক সামাজিক ফ্যাশন || ‎তারিক ইসলাম

১৩

কেশবপুরে অজ্ঞান করে ৭ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

১৪

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

১৫

এবার নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি সেঁজুতিকে

১৬

হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

১৭

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১৮

স্থায়ী জামিন পেলেন আমির হামজা

১৯

অতি দ্রুতই বেনজীরকে দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

২০