বাংলাদেশ, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৪ মে ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কলারোয়ার প্রবীণ সাংবাদিক অ্যাড. আব্দুল হামিদ আর নেই

মেহেদী হাসান শিমুল: দৈনিক ইনকিলাবের কলারোয়া (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা অ্যাড. আব্দুল হামিদ (৭০) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৪ মে ২০২৫) সকাল ৮টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

মরহুমের ভাই সোনাবাড়িয়া হাইস্কুলের শিক্ষক আব্দুল আজিজ বাবু জানান, আব্দুল হামিদ দীর্ঘদিন অসুস্থ অবস্থায় কলারোয়া উপজেলার সোনাবাড়িয়ার গ্রামের নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। শনিবার ভোরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

তিনি আরো জানান, শনিবার দুপুর ২টায় সোনাবাড়িয়ায় নিজ বাড়িতে তার জানাজা অনুষ্ঠিত হবে।

তিনি সবার কাছে তার ভাইয়ের জন্য দোয়া কামনা করেছেন।

প্রসঙ্গত, প্রবীণ সাংবাদিক অ্যাড. আব্দুল হামিদ শারীরিক প্রতিবন্ধী ছিলেন।

এদিকে, প্রবীণ সাংবাদিক অ্যাড. আব্দুল হামিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার ও দ্য এডিটরস এর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওয়াজেদ কচি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

২

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

৩

ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

৪

কয়রায় দুই সার ব্যবসায়ীকে জরিমানা

৫

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

৬

স্বদেশ’র উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক

৭

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

৮

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখাতে কিশোরীদের প্রণোদনা প্রদান

৯

জাকারিয়া হত্যা: নাহিদ ও শিপন ৫ দিনের রিমান্ডে

১০

সুন্দরবন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

সেরাজুল ইসলাম সবুজ সেরা গুণী শিক্ষক নির্বাচিত, কয়রায় আনন্দের বন্যা

১২

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ৩ ডিসেম্বর

১৩

শাঁখরা বেইলি ব্রিজের সংস্কার কাজ উদ্বোধন

১৪

প্রতিমা তৈরি শেষ, উৎসবের রঙে সাজছে কয়রার পূজামণ্ডপ

১৫

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

১৬

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১৭

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

১৮

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৯

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

২০