বাংলাদেশ, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
১৩ বৈশাখ ১৪৩৩ | সময়:
The Editors
২ জুন ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

এক ছবিতেই সাত চরিত্রে ইধিকা পাল

বিনোদন ডেস্ক: প্রকাশ্যে এল টালিউডের নতুন ছবি ‘বহুরূপ’ এর পোস্টার। যেখানে নজর কেড়েছে অভিনেত্রী ইধিকা পালের লুক। অবাক করা বিষয় হলো, এই ছবিতে সাতটি রূপে সাতটি চরিত্রে দর্শক দেখতে পাবেন ইধিকাকে; সিনেমায় নায়িকার বিপরীতে থাকছেন সোহম চক্রবর্তী।

এই কাজ সম্পর্কে ইধিকা বলেছেন, ‘এই ছবি আমার কাছে অন্যরকম একটা ছবি। আমি এরকম কাজ এখনও করিনি। আমি সবসময় চাই এমন চরিত্রে অভিনয় করতে যাতে দর্শকের আগ্রহ বেশি থাকে। আমি প্রথম থেকেই ভাবছিলাম কীভাবে চরিত্রটা তুলে ধরব। তাই এটা আমার কাছে যতটাই আগ্রহের ছিল ততটাই চ্যালেঞ্জিং ছিল।’

ইধিকা বলেন, ‘আমি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি এই কাজটা করতে গিয়ে। সোহমদার মতো অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি এটা আমার সৌভাগ্য। তার কাছ থেকেও শিখেছি অনেক। এই ছবির পরিচালকও নতুন কিন্তু তা তার কাজে প্রকাশ পায়নি। বরং অভিজ্ঞ মনে হয় কাজের প্রতি তার নিষ্ঠা দেখে। আমরা সবাই কাজটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম। এক্সপেরিমেন্টাল কাজ করেছি ছবির পুরো টিম। বাকিটা এবার দর্শক বলবে।’

ছোটপর্দায় কাজ দিয়ে চলচ্চিত্রের ক্যারিয়ার শুরু করেন ইধিকা। কয়েকটি ধারাবাহিকের পরেই সোজাসুজি কাজ করার সুযোগ পান বড়পর্দায়। শুধু তাই নয় কাজ করেছেন প্রথম ছবি থেকেই একের পর এক সুপারস্টারের সঙ্গে।

বর্তমানে দুই বাংলাতেই ইধিকার জনপ্রিয়তা তুঙ্গে। বিশেষ করে ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে বেশ কয়েকটি সিনেমা করার পর বাংলাদেশে তার জনপ্রিয়তা। সম্প্রতি ঢালিউডে মুক্তি পাওয়া হিট সিনেমা ‘বরবাদ’-এ শাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করে দর্শকের মন জয় করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর হামলা!

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে গনেশপুর ও ভদ্রখালি চ্যাম্পিয়ন

শ্যামনগরে পতিত জমিতে ভুট্টা ও লবণ সহনশীল ধান চাষে নতুন সম্ভাবনা

পাইকগাছায় লোডশেডিং ও বাড়তি বিলের প্রতিবাদে মানববন্ধন

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা

আশাশুনিতে ১০ হাজার বিঘা জমিতে লোনাপানি উত্তোলন, পরিবেশ বিপর্যয়ের শংকা

সতর্কবার্তা : সন্ধ্যার পর ১৬ জেলায় কালবৈশাখীর শঙ্কা

কয়রায় বাজারের জায়গা দখলের ষড়যন্ত্র, ব্যবসায়ীদের মানববন্ধন

জিয়া খাল পুনঃখনন কার্যক্রম উদ্বােধনে সোমবার যশোরে আসছেন তারেক রহমান

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

১০

একদিনে হাম ও উপসর্গে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড, মৃত্যু ৮ শিশুর

১১

সাতক্ষীরার আম ক্যালেন্ডার ঘোষণা

১২

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস

১৩

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

১৪

পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে

১৫

জীবাশ্ম জ্বালানিতে নির্ভরতা বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে

১৬

সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৭

আলোচনায় বসবে না ইরান, দূতদের সফর বাতিল করলো ট্রাম্প

১৮

ট্রাম্পের নৈশভোজে গুলি, সন্দেহভাজন বন্দুকধারী গ্রেপ্তার

১৯

উপকূলে নোনা পানির আগ্রাসনে হুমকিতে মিঠা পানির উৎস

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705