বাংলাদেশ, সোমবার, ০৩ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২ জুন ২০২৫, ৭:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

একটি বেড়িবাঁধই বদলে দিয়েছে রাড়ুলী জেলে পল্লীর চিত্র

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী জেলে পল্লীর বাসিন্দাদের জীবনযাত্রায় দৃশ্যমান পরিবর্তন সাধিত হয়েছে। দীর্ঘদিন ধরে নদীভাঙনের কবলে পড়ে আশ্রয়হীন হয়ে পড়া শত শত পরিবারের মুখে এখন স্বস্তির হাঁসি। সরকারি বরাদ্দে নির্মিত নতুন একটি বেড়িবাঁধই বদলে দিয়েছে তাদের জীবনযাত্রা, ঘটিয়েছে ইতিবাচক পরিবর্তন।

জানা গেছে, বিগত কয়েক বছর ধরে বর্ষা মৌসুমে অতিবৃষ্টি ও কপোতাক্ষ নদে পানি বৃদ্ধির ফলে প্লাবিত হয়ে আসছিল রাড়ুলী এলাকা। শুধু জেলে পল্লীই নয়, পাশের এলাকাও প্রতিবছর পানিবন্দী হয়ে পড়তো। সরু, দুর্বল গ্রাম রক্ষা বাঁধ ভেঙে জোয়ারের পানি প্রবেশ করে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হতো। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগে প্রতিবছর বাড়তো গৃহহীন মানুষের সংখ্যা, দেখা দিত চরম সংকট।

বহু প্রতীক্ষার পর রাড়ুলীর কোমর উদ্দীন গাজীর বাড়ি থেকে ইউনিয়ন পরিষদের স্টিমার ঘাট পর্যন্ত শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ ও বালু ডাম্পিংয়ের কাজ শুরু হয়েছে। রাস্তার কাজ প্রায় শেষ হলেও কিছু অংশে বালু ডাম্পিংয়ের কাজ বাকী রয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে আতংকে রাত কাটালেও এখন তারা নিজেদের অনেকটাই নিরাপদ মনে করছেন। নদীর কোলঘেঁষে বসবাসকারী অনেকে পূর্বে ঘরবাড়ি হারিয়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। যাদের আর্থিক সামর্থ্য নেই, তারা এখন সরকারি গুচ্ছগ্রামে বসবাস করছেন।

বেড়িবাঁধটি শুধু একটি অবকাঠামো নয়, এটি রাড়ুলীর মানুষের জন্য আশার প্রতীক হয়ে উঠেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব ডিসির জন্য জরুরি নির্দেশনা

দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

রাষ্ট্রপতি নির্বাচন: সংসদের কাছে এমপিদের তালিকা চেয়েছে ইসি

ঝড় তুললেন অভিষেক, ৯১ বলে ২৩৩

গোপনে পরিচালককে বিয়ে করেছিলেন উর্মিলা?

জম্মু-কাশ্মীরের প্রথম ক্রিকেটার হিসেবে ভারতের টেস্ট দলে, কে এই আকিব নবি?

বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

দুর্নীতির অভিযোগে এক ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি শুরু, প্রথম ভাগ্যবান খাইরুল ইসলাম

১০

জোরপূর্বক পুশইন, দ্রুততম সময়ে নিজ দেশে ফিরতে চান সাহিদা

১১

শুভেচ্ছা জানাতে দ্রুততম মানব জাকিরের বাড়িতে কালিগঞ্জের ইউএনও

১২

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের তৎপরতা চালানোর মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

শাকবাড়িয়া নদীর তীর থেকে ৭০ কেজি হরিণের মাংস উদ্ধার

১৪

রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য আড়াই কোটি অস্ট্রেলিয়ান ডলার সহায়তার ঘোষণা

১৫

কালিগঞ্জে দেশসেরা অ্যাথলেট জাকিরকে সংবর্ধনা

১৬

সুন্দরবনে কাঁকড়া শিকারে ৩ জেলে কারাগারে

১৭

পাইকগাছায় বিজ্ঞানী স্যার পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত

১৮

কয়রার বড়বাড়ি ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আবুল কালাম আজাদ

১৯

সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন: ঝুমুর আহবায়ক, সুমন সদস্য সচিব

২০
error: Content is protected !!