বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
৮ জুন ২০২৫, ১০:০২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

এক সময়ের মাঠ কাপানো খেলোয়াড় তাজমিনুর এখন এলাকাবাসীর আতংক!

ডেস্ক রিপোর্ট: তাজমিনুর রহমান এক সময় ছিলেন মাঠ কাঁপানো খেলোয়াড়। খেলোয়াড় হিসেবেই পরিচিত ছিলেন গোটা এলাকায়। টাকার বিনিময়ে খেলতে যেতেন দূর-দূরান্তেও। কিন্তু এখন পরিচয় বদলেছে তার। তাজমিনুর রহমান এখন করেন মাদকের ব্যবসা, হস্তসিদ্ধ চুরিতেও।

তাজমিনুর রহমান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোল্লা পাড়ার আলাউদ্দিন মোল্লার ছেলে।

এলাকাবাসী জানান, গত চার-পাঁচ বছরে তাজমিনুরের আচরণে বড় ধরনের পরিবর্তন দেখা যায়। শুরুতে মাদকসেবন, পরে ব্যবসা এবং এখন চুরি- এভাবেই অপরাধ জগতে বিচরণ বেড়েছে তার।

স্থানীয় সূত্র জানায়, তাজমিনুর তার মেজ ভাই আমিনুর রহমানের সঙ্গে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। সেসময় আমিনুর পুলিশের হাতে গ্রেপ্তার হলে, ব্যবসার হাল ধরেছিলেন তাজমিনুর নিজেই। এ কারণে গ্রেপ্তার হয়ে কারাভোগও করেছেন তিনি। জামিনে বের হয়ে আবারও মাদকের পথেই ফিরে যান। বর্তমানে দুই ভাই মিলে এলাকার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায় মত্ত তারা।

তাজমিনুরের অপরাধ কেবল মাদকের মধ্যেই সীমাবদ্ধ নয়। অনুসন্ধানে জানা গেছে, প্রথমে মাছ চুরি দিয়ে শুরু হলেও, এখন তিনি বাসাবাড়ি ও দোকানে চুরির সঙ্গেও জড়িত। সম্প্রতি স্থানীয় একটি দোকানে চুরির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে তার সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দা ও শিক্ষক মাসুম বিল্লাহ বলেন, এক সময়ের প্রতিভাবান খেলোয়াড় আজ এলাকায় আতংকের নাম। যুবসমাজকে মাদকের দিকে ঠেলে দিচ্ছে, চুরির ঘটনা বাড়িয়ে তুলেছে। প্রশাসনের উচিত তাকে দ্রুত আইনের আওতায় আনা।

এলাকাবাসী বলছেন, তাজমিনুর ও তার মাদক ও চোরের দলের বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া না হলে এলাকায় মাদকের বিস্তার এবং অপরাধ প্রবণতা বাড়তে পারে।

এ নিয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

মাগুরার জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে ফুটবল বিতরণ

পাইকগাছায় হাসান কিং হত্যা মামলায় সাবেক ছাত্রনেতা রিমান্ডে

পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে কুলতলি হাটের বর্ষপূর্তি উদযাপন

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

যশোরে ইমাম সম্মেলন: ৩ জন শ্রেষ্ঠ নির্বাচিত

সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

১০

শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ঘিরে চলা বিতর্কে নতুন মোড়!

১১

শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফতার

১২

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎

১৩

সাতক্ষীরায় ২৪টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৪

দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন

১৫

টিআরএম বাস্তবায়নে যুব ক্যাম্পেইন

১৬

কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড

১৭

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

১৮

শ্যামনগরে ১৩১৯ বোতল ফেনসিডিল জব্দ

১৯

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ১২

২০