বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১০ জুন ২০২৫, ১:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশের ঐতিহাসিক সুযোগ কি হারিয়ে যাচ্ছে ড. ইউনূসের শাসনেই : জিল্লুর রহমান

অনলাইন ডেস্ক: জনপ্রিয় টিভি উপস্থাপক ও সাংবাদিক জিল্লুর রহমান বলেছেন, গত ৫ আগস্টের সময় ড. ইউনূস প্যারিসে ছিলেন। মাত্র তিনদিন পর দেশে ফিরে তিনি বলেছিলেন, বাংলাদেশের সামনে আসছে একটি অসাধারণ সুযোগ। কিন্তু আজ ১০ মাস পর সেই সম্ভাবনার আলো যেন ক্রমেই ম্লান হয়ে যাচ্ছে। একটি ঐতিহাসিক সুযোগ, যা গণমানুষের আন্দোলনে রচিত- তা কি হারিয়ে যাচ্ছে ড. ইউনূসের শাসনেই?

সোমবার (৯ জুন) রাতে নিজের ইউটিউব চ্যানেলে এসব কথা বলেন তিনি।

জিল্লুর রহমান বলেন, প্রথমদিকে মানুষ মনে করেছিল, অভাবনীয় এ দুঃসময়ে হাল ধরতে এসেছেন। দেশের ভাগ্য নির্ধারণে তিনি হবেন নিরপেক্ষ অভিভাবক, যিনি কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব ছাড়াই একটি ভাঙাচোরা রাষ্ট্র ব্যবস্থার পুনর্গঠন ঘটাবেন। কিন্তু সময় যত গড়িয়েছে, ততই স্পষ্ট হয়ে উঠেছে যে ড. ইউনূসের নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। বিশেষ করে , তার ‘সংস্কার আগে নির্বাচন পরে’ দৃষ্টিভঙ্গি নিয়ে এখন প্রবল বিতর্ক তৈরি হয়েছে।

তিনি বলেন, একদিকে যখন দেশের বৃহৎ রাজনৈতিক দলগুলো দাবি করছে, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে, অন্যদিকে প্রধান উপদেষ্টা সেই সময়সীমা নিয়ে এক রকম অনীহা প্রকাশ করছেন। কখনো বলছেন ডিসেম্বর। কখনো বলছেন, জুন পর্যন্ত সময় লাগবে। এত আস্থার সংকট তৈরি হয়েছে। শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যেই নয়, সাধারণ মানুষের মধ্যেও।

এ সাংবাদিক বলেন, ভোটের দাবি এখন শুধু রাজনৈতিক নেতৃত্বের মধ্যেই সীমাবদ্ধ নেই, জনগণের একটি বড় অংশ এই অনিশ্চয়তার মধ্যে নিজেদের ভবিষ্যৎ অনিশ্চিত মনে করছে। ড. ইউনূসের প্রতি সবচেয়ে বড় অভিযোগ, তিনি নির্দিষ্ট একটি দল বা গোষ্ঠীর প্রতি পক্ষপাত দেখাচ্ছেন। তার উপদেষ্টা পরিষদে এখনও আছেন, সেই সব তরুণ নেতারা, যারা গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরে এনসিপি নামে একটি রাজনৈতিক দল গঠন করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

পাটকেলঘাটায় সৌদিয়া পরিবহনের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

এমবাপ্পের ঝলক, বার্সার ঘাড়ে নিঃশ্বাস রিয়ালের

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত বেড়ে ৪

পানিবন্দি ৩ হাজার পরিবারের মাঝে ট্রি অফ লাইফ’র খাদ্য সামগ্রী বিতরণ

আইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

পদ্মপুকুরে জামায়াতের গণসংযোগ

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

১০

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

১১

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

১২

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

১৩

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

১৪

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

১৫

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

১৬

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

১৭

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

১৮

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

১৯

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

২০
error: Content is protected !!