বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১২ জুন ২০২৫, ৩:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

২৪২ যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক | ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদের একটি অভিজাত এলাকায় ২৪২ যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বোয়িং ড্রিমলাইনার ৭৮৭ মডেলের উড়োজাহাজটি লন্ডনের উদ্দেশে উড়াল দিয়েছিল।

বৃহস্পতিবার (১২ জুন) এই দুর্ঘটনাটি ঘটে গুজরাট স্টেট এভিয়েশন ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি লিমিটেড (জিইউএসইসি) পরিচালিত বিমানবন্দরে। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির।

প্রত্যক্ষদর্শীদের দাবি, উড্ডয়নের সময় রানওয়ে থেকেই হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের মতো কিছু ঘটে এবং সঙ্গে সঙ্গে উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। এটি রানওয়েতে ছিটকে পড়ার পরই মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন ও ঘন কালো ধোঁয়া।

দুর্ঘটনার পরপরই ওই এলাকার কালো ধোঁয়ার চাদরে ঢেকে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে মেঘানীনগর এলাকায়।

উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনটি ফায়ার সার্ভিসের ইউনিট। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা।

আহমেদাবাদ বিমানবন্দরটি বর্তমানে আদানি গ্রুপের অধীনে পরিচালিত হচ্ছে। দুর্ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে মেঘানীনগর এলাকার সব সড়ক সিল করে দেয় প্রশাসন।

ফ্লাইটের যাত্রীদের পরিস্থিতি এখনো পরিষ্কার নয়। কেউ হতাহত হয়েছেন কিনা, তা নিশ্চিতভাবে বলা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, যেহেতু উড়োজাহাজটি আন্তর্জাতিক গন্তব্যের উদ্দেশে যাচ্ছিল, ফলে এতে বিপুল পরিমাণ জ্বালানি ছিল—যা আগুন দ্রুত ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হতে পারে।

এখন পর্যন্ত উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও তদন্ত শুরু করেছে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, এয়ার ইন্ডিয়ার অভ্যন্তরীণ তদন্ত ইউনিট এবং বিমানবন্দর কর্তৃপক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

মাগুরার জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে ফুটবল বিতরণ

পাইকগাছায় হাসান কিং হত্যা মামলায় সাবেক ছাত্রনেতা রিমান্ডে

পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে কুলতলি হাটের বর্ষপূর্তি উদযাপন

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

যশোরে ইমাম সম্মেলন: ৩ জন শ্রেষ্ঠ নির্বাচিত

সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

১০

শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ঘিরে চলা বিতর্কে নতুন মোড়!

১১

শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফতার

১২

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎

১৩

সাতক্ষীরায় ২৪টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৪

দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন

১৫

টিআরএম বাস্তবায়নে যুব ক্যাম্পেইন

১৬

কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড

১৭

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

১৮

শ্যামনগরে ১৩১৯ বোতল ফেনসিডিল জব্দ

১৯

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ১২

২০