বাংলাদেশ, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
১৩ বৈশাখ ১৪৩৩ | সময়:
The Editors
১২ জুন ২০২৫, ৭:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল প্রজাতির ‘প্যারট ফিস’

ডেস্ক রিপোর্ট: পটুয়াখালী জেলার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির চারটি প্যারট ফিশ (Parrotfish)।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে মাছগুলো আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হলে তা দেখতে ভিড় জমান উৎসুক জনতা। স্থানীয়ভাবে এই মাছকে ‘টিয়া মাছ’ বলা হয়।

জানা গেছে, মাছগুলো ধরা পড়ে বুধবার রাতে পায়রা বন্দরের শেষ বয়ার অদূরে সাগরে। চট্টগ্রামের বাঁশখালি থেকে ‘আল্লাহর দোয়া-৪’ নামের একটি ট্রলার নিয়ে ১৭ জন জেলে নিয়ে সাগরে যান আবু সালেক (৪০) নামে এক জেলে। মাছ ধরার সময় তার জালেই ধরা পড়ে চারটি প্যারট ফিশ। মাছগুলোর মোট ওজন প্রায় ৫ কেজি।

বৃহস্পতিবার দুপুরে মাছগুলো আলীপুর মৎস্য আড়তে আনা হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। অনেকেই এই মাছ এর আগে কখনও দেখেননি বলে জানান। পরে বড় পোয়া মাছের সঙ্গে নিলামে প্রতিকেজি ৫০০ টাকা দরে মাছগুলো কিনে নেন আব্দুল্লাহ নামের এক পাইকারি মাছ ব্যবসায়ী।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, স্থানীয়ভাবে এই মাছগুলোকে ‘টিয়া মাছ’ বলা হলেও বৈজ্ঞানিকভাবে এর নাম Scarus zufar। মাছটি বাংলাদেশে সচরাচর দেখা যায় না। মূলত ভারত মহাসাগর উপকূলীয় অঞ্চল, বিশেষ করে ওমান উপকূল ও দক্ষিণ উপকূলীয় জলসীমায় এসব মাছের দেখা মেলে। ১৯৯৫ সালে এ প্রজাতির মাছ প্রথমবারের মতো বৈজ্ঞানিকভাবে শনাক্ত হয়।

তিনি আরও বলেন, টিয়া মাছ সামুদ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাধারণত প্রবাল প্রাচুর্যপূর্ণ অঞ্চলে এদের দেখা যায় এবং খাদ্যচক্রে এদের গুরুত্ব রয়েছে।

বিরল এই মাছ বঙ্গোপসাগরের জলজ বৈচিত্র্যের প্রমাণ দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর হামলা!

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে গনেশপুর ও ভদ্রখালি চ্যাম্পিয়ন

শ্যামনগরে পতিত জমিতে ভুট্টা ও লবণ সহনশীল ধান চাষে নতুন সম্ভাবনা

পাইকগাছায় লোডশেডিং ও বাড়তি বিলের প্রতিবাদে মানববন্ধন

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা

আশাশুনিতে ১০ হাজার বিঘা জমিতে লোনাপানি উত্তোলন, পরিবেশ বিপর্যয়ের শংকা

সতর্কবার্তা : সন্ধ্যার পর ১৬ জেলায় কালবৈশাখীর শঙ্কা

কয়রায় বাজারের জায়গা দখলের ষড়যন্ত্র, ব্যবসায়ীদের মানববন্ধন

জিয়া খাল পুনঃখনন কার্যক্রম উদ্বােধনে সোমবার যশোরে আসছেন তারেক রহমান

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

১০

একদিনে হাম ও উপসর্গে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড, মৃত্যু ৮ শিশুর

১১

সাতক্ষীরার আম ক্যালেন্ডার ঘোষণা

১২

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস

১৩

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

১৪

পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে

১৫

জীবাশ্ম জ্বালানিতে নির্ভরতা বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে

১৬

সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৭

আলোচনায় বসবে না ইরান, দূতদের সফর বাতিল করলো ট্রাম্প

১৮

ট্রাম্পের নৈশভোজে গুলি, সন্দেহভাজন বন্দুকধারী গ্রেপ্তার

১৯

উপকূলে নোনা পানির আগ্রাসনে হুমকিতে মিঠা পানির উৎস

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705