বাংলাদেশ, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৩ জুন ২০২৫, ১২:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইসরায়েলে পাল্টা হামলা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক | ইসরায়েলের আক্রমণের জবাবে পাল্টা শতাধিক ড্রোন ছুড়েছে ইরান— এমনটাই দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন জানান, ইরান থেকে একযোগে শতাধিক ড্রোন ছোড়া হয়েছে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে।

তিনি বলেন, আমাদের প্রতিরক্ষা বাহিনী এই ড্রোনগুলো প্রতিহত করতে সক্রিয়ভাবে কাজ করছে।

ইসরায়েলি বাহিনীর দাবি, তাদের পাল্টা আক্রমণে ইরানের সশস্ত্র বাহিনী, রেভল্যুশনারি গার্ড এবং ইমার্জেন্সি কমান্ডের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন।

ড্রোন হামলার পরপরই পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কায় ইসরায়েল জরুরি অবস্থা ঘোষণা করেছে। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী এবং আঞ্চলিক প্রশাসনগুলোকে সতর্কাবস্থায় রাখা হয়েছে।

এর আগে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, এই হামলায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ও বিজ্ঞানীদের লক্ষ্যবস্তু করা হয়েছে। তিনি বলেন, যতদিন প্রয়োজন, ততদিন এ আক্রমণ চলবে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, শুক্রবার (১৩ জুন) ২০০টিরও বেশি যুদ্ধবিমান দিয়ে ইরানের ১০০টিরও বেশি স্থাপনায় হামলা চালানো হয়েছে এবং এতে ব্যবহার করা হয় ৩৩০টিরও বেশি বোমা ও ক্ষেপণাস্ত্র।

এই আক্রমণ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তিনি বলেছেন, এই বর্বর হামলার পরিণতি ভয়াবহ হবে, এবং এর দায় ইসরায়েলকে বহন করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

২

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

৩

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

৪

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

৫

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

৬

‘জাস্টিস ফর জাকারিয়া’র কমিটি গঠন

৭

‘সকালবেলা নায়িকা, বিকেলবেলা ভিলেন’, দলবদল নিয়ে কোয়েলকে কটাক্ষ

৮

আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন

৯

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম ও খাতা বিতরণ

১০

সৌদির দুই বিমানবন্দরে হামলা

১১

জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে স্বদেশ’র র‌্যালি ও সমাবেশ

১২

কয়রার ২০ বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস নিয়ে বিড়ম্বনা!

১৩

পাইকগাছায় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

১৪

ইচ্ছে পূরণ হয়নি, যে আক্ষেপ পরীমণির

১৫

বুড়িয়া মণ্ডপে ৩৫ হাজার মুক্তায় সেজেছে ‌‘দুর্গা প্রতিমা’, দর্শনার্থীদের ভিড়

১৬

আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত নিষ্পত্তিতে যে উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র

১৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে কেন্দ্রীয় কমিটির সভা

১৮

একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬

১৯

দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

২০