বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৩ জুন ২০২৫, ২:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লন্ডনে ড. ইউনূস বললেন— জনগণ টাকা খেয়ে ভোট দেয়

অনলাইন ডেস্ক: জনগণ ‌‘টাকা খেয়ে ভোট দিয়ে দেয়’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার লন্ডনের চ্যাথাম হাউসে রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে এক আলোচনায় উপস্থাপিকার প্রশ্নে তিনি এমন মন্তব্য করেন।

অনুষ্ঠানে উপস্থাপিকা প্রশ্ন করেন, ‘অনেকে তো বলছে, আপনি কেন ভোটারদের বিশ্বাস করতে পারছেন না। ভোটাররা যেকোনো রাজনৈতিক দলকে আস্থায় নিক।

আপনি ও আপনার সহকর্মীদের কমিশনের বদলে জনগণের হাতে ছেড়ে দিচ্ছেন না কেন?’ জবাবে ড. ইউনূস বলেন, ‘আমি যদি এটা করতে পারতাম! যদি সবাই বুঝত দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা, সংখ্যানুপাতিক ভোটাধিকার কী?’ তিনি বলেন, ‘অনেক জটিল বিষয় আপনি তাদের বলবেন, কিন্তু তারা বলবে— এসব বাদ দিন, আপনি কত টাকা দেবেন, আমি আপনাকে ভোট দেব।’
‘বিষয়টা এ রকম সরল হয়ে যায় যে— আপনি আমাকে কিছু টাকা দিন, আমি আপনাকে ভোট দিয়ে দেব। এভাবে ভোট করলে তো সব কিছু শেষ হয়ে যায়’— এমন মন্তব্য করে ইউনূস আরো বলেন, ‘আমরা বলেছি, আমরা এভাবে ভোট করতে চাই না। ভোটাররা এই বিতর্কগুলো দেখছে। প্রতিদিনের পত্রিকায় বিতর্কগুলো আসছে।’
জুলাই সনদ নিয়ে গণভোট দেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, ‘হ্যাঁ, এটা আমিও শুনেছি। তবে এখানে অনেক জটিলতা আছে। গণভোট আসলে অর্থহীন।

কারণ, বেশির ভাগ মানুষই বুঝবে না আপনি কী জন্য ভোট দিচ্ছেন। ফলে মানুষ এ নিয়ে হাসাহাসি করবে, যে এর কোনো মানে হয় না।’ তিনি বলেন, সব রাজনৈতিক ও জাতীয় ইস্যুতে রাজনৈতিক দলগুলোর জড়িত হতে হবে এবং একমত হতে হবে। যাতে সব দল এতে একমত হয় আমরা সেদিকেই মনোযোগ দিচ্ছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

১০

মিলিটারি ট্রেনিং করছেন নুসরাত ফারিয়া

১১

আশাশুনির ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

১২

নতুন রিশাদ-এবাদতদের খুঁজতে ৮ বছর পর ফিরছে ‘বোলার হান্ট’

১৩

আশাশুনিতে টেপা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, অসুস্থ ৪

১৪

সঞ্চয়পত্রে আজ থেকে চালু নতুন পদ্ধতি

১৫

উৎপাদনে ফিরল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার

১৬

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে নজরুল সাংস্কৃতিক উৎসব

১৭

টি-টোয়েন্টি বিশ্বকাপে আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ অংশ নেয়নি বাংলাদেশ

১৮

তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

১৯

স্থানীয় ভোটের আইন-শৃঙ্খলা সভা পিছিয়ে ২১ সেপ্টেম্বর

২০
error: Content is protected !!