বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৪ জুন ২০২৫, ৫:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে আন্তঃজেলা চোরচক্রের ২ সদস্য গ্রেফতার, চোরাই মোটরসাইকেল উদ্ধার

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মনসুর সরদারের গ্যারেজ এলাকা থেকে আন্তঃজেলা মোটর সাইকেল চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের হাওয়ালভাঙ্গি গ্রামের আকবর গাজীর ছেলে আজিজুল ইসলাম (২১) ও একই এলাকার আব্দুল হামিদের ছেলে সাইফুল ইসলাম (২৩)।

শনিবার (১৪ জুন) দুপুরে স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে বিষয়টি নিশ্চিত করেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা।

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ব্যান্ডের মোটরসাইকেল কৌশলে চুরি করেন। পরবর্তীতে তারা চুরিকৃত মোটরসাইকেল সাধারণ জনগণের কাছে অল্প দামে বিক্রি করতেন।

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা জানান, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য। তারা বিভিন্ন জায়গা থেকে মোটর সাইকেল চুরি করে বিভিন্ন জেলায় বিক্রি করে। এ ঘটনায় মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

১

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

২

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৩

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৪

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৫

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৬

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

৭

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

৮

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

৯

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১০

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১১

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১২

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৩

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৪

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৫

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৬

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

১৭

শার্শায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১৮

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরি নির্দেশনা

১৯

শ্যামনগরে ‘লবণাক্ততা নিরসন এবং উপকূলীয় কৃষি অভিযোজন’ শীর্ষক প্রশিক্ষণ

২০