বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৯ জুন ২০২৫, ৭:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেহদান করলেন চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল

বিনোদন ডেস্ক: মরণোত্তর দেহদান করেছেন চলচ্চিত্রকার ও লেখক তানভীর মোকাম্মেল। গত ১৭ জুন মঙ্গলবার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগে আনুষ্ঠানিকভাবে দেহদানের অঙ্গীকারপত্রে সই করেন এই নন্দিত নির্মাতা।

তানভীর মোকাম্মেলের বর্তমান বয়স ৭০ বছর। তার দেহদানের অঙ্গীকারপত্রে লেখা হয়েছে যে, তানভীর মোকাম্মেলের মৃত্যুর পর তার মরদেহের যে কোনো অঙ্গ-প্রত্যঙ্গ বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগে সংরক্ষণ, শিক্ষা-প্রশিক্ষণ, গবেষণা অথবা চিকিৎসায় ব্যবহারের অনুমতি দিয়েছেন। অঙ্গীকারপত্রটি গ্রহণ করেছেন মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নাহিদ ফারহানা আমিন। ফেসবুকে অঙ্গীকারপত্রের ছবিটি পোস্ট করে চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল জানিয়েছেন, অ্যানাটমি বিভাগ কৃতজ্ঞচিত্তে তার অঙ্গীকারপত্র গ্রহণ করেছেন।

বেশ কয়েকটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, তথ্যচিত্র এবং স্বল্পদৈর্ঘ্য নির্মাণ করেছেন তানভীর মোকাম্মেল। পেয়েছেন কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার। তার নির্মিত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘নদীর নাম মধুমতি’, ‘চিত্রা নদীর পারে’, ‘লালসালু’, ‘লালন’, ‘রাবেয়া’, ‘জীবনঢুলী’। তানভীর মোকাম্মেলের উল্লেখযোগ্য প্রামাণ্যচিত্র ‘দ্য গার্মেন্ট গার্ল অব বাংলাদেশ’, ‘রাইডার্স টু সুন্দরবনস’, ‘আ টেল অব দ্য যমুনা রিভার’ ইত্যাদি।

কবি জসীম উদদীনের কাব্যগ্রন্থ ‘সোজন বাদিয়ার ঘাট’ অবলম্বনে একটি নতুন চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি সম্পন্ন করেছেন তানভীর মোকাম্মেল। শিগগিরই তিনি এ ছবির শুটিং শুরু করবেন। আগামী বছর ছবিটি মুক্তির কথা ভাবছেন এই নির্মাতা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

ভুটান ম্যাচ দিয়ে বাংলাদেশের সাফ মিশন শুরু, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন আজ

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

ঘরের মাঠে আর্জেন্টিনার জার্সিতে আরও একবার মাঠে নামছেন মেসি

ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, ধোয়ার কুণ্ডলীতে রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

১০

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

১১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

১২

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

১৩

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

১৪

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

১৫

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

১৬

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

১৭

মিলিটারি ট্রেনিং করছেন নুসরাত ফারিয়া

১৮

আশাশুনির ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

১৯

নতুন রিশাদ-এবাদতদের খুঁজতে ৮ বছর পর ফিরছে ‘বোলার হান্ট’

২০
error: Content is protected !!