বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৩ জুন ২০২৫, ১০:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কেশবপুরে ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করায় জরিমানা

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়াই ভুয়া বিজ্ঞাপন দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার অভিযোগে প্যারামেডিকেল অ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশনকে (পিটিএফ) এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর শহরের মাইকেল মোড়ে প্যারামেডিকেল অ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ) নামে একটি প্রতিষ্ঠানের সামনে বিভিন্ন কোর্সের ভর্তি বিজ্ঞাপন দিয়ে সাইনবোর্ড লাগানো রয়েছে। এসব কোর্সের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কোন অনুমোদন নেই। ভুয়া বিজ্ঞাপন দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার বিষয়ে প্রমাণ পান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন। এ সময় তিনি ভ্রাম্যমাণ আদালতে প্রতিষ্ঠানের চেয়ারম্যান এ কে আজাদ ইকতিয়ারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৪ ধারা অনুযায়ী এক লাখ লাখ জরিমানা করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন বলেন, ওই প্রতিষ্ঠানের শুধুমাত্র পল্লী চিকিৎসক কোর্সের অনুমোদন রয়েছে। কিন্তু তারা প্রতিষ্ঠানের সামনে সাইনবোর্ডে বিভিন্ন কোর্সের ভর্তির ভুয়া বিজ্ঞাপন দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১০

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১১

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১২

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৩

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৪

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৫

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৬

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৭

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৮

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৯

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

২০