বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৩ জুন ২০২৫, ১১:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশেষ সম্মাননা পেলেন সাংবাদিক সামিউল মনির, অনাথ মন্ডল ও বিলাল হোসেন

শ্যামনগর প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে বিশেষ প্রতিবেদনের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন সাতক্ষীরার শ্যামনগরের তিন সাংবাদিক।

এরা হলেন, দৈনিক সমকালের শ্যামনগর প্রতিনিধি সহকারী অধ্যাপক সামিউল আজম ইমাম মনির, দৈনিক ইত্তেফাকের শ্যামনগর প্রতিনিধি অনাথ মন্ডল ও দ্য এডিটরস এর উপকূলীয় প্রতিনিধি ও আমাদের সময়ের শ্যামনগর প্রতিনিধি বিলাল হোসেন।

সোমবার (২৩ জুন) শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে
অ্যাকশনএইড বাংলাদেশ তাদের এই সম্মাননা প্রদান করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন।

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম ইমাম মনিরের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারীদ বিন শফিক, একশনএইডের ডেপুটি ম্যানেজার অমিত রঞ্জন দে, শ্যামনগর থানার উপ-পরিদর্শক বিপ্লব, প্রোগ্রাম অফিসার ইসরাত জাহান সিদ্দিকী এবং মনিটরিং ও লার্নিং অফিসার জিহান সোহানা নাবী।

অনুষ্ঠানে দৈনিক সমকালে প্রকাশিত ‌‘প্লাস্টিক-পলিথিন বিষে ধুঁকছে সুন্দরবন, হুমকিতে জীববৈচিত্র্য’ শীর্ষক প্রতিবেদনের জন্য সামিউল মনির, ইত্তেফাকে প্রকাশিত ‘নদীর পাতা কুড়িয়ে চলে ওদের জীবন’ শীর্ষক প্রতিবেদনের জন্য অনাথ মণ্ডল এবং আমাদের সময়ে প্রকাশিত ‘শ্যামনগর উপকূলে কমে যাচ্ছে কৃষিজমি’ শীর্ষক প্রতিবেদনের জন্য বিলাল হোসেন সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক রনজিৎ বর্মন, হুসাইন বিন আফতাব, এস এম মিজানুর রহমান ও সুলতান শাজাহান। তারা বলেন, তথ্য-নির্ভর সাংবাদিকতা শুধু সত্যকে তুলে ধরে না, বরং সমাজ পরিবর্তনের চালিকাশক্তি হিসেবেও কাজ করে।

প্রসঙ্গত, এর আগে দুই দিনব্যাপী প্রশিক্ষণ প্রদানের পর স্থানীয় সাংবাদিকদের কাছ থেকে প্রতিবেদন আহবান করে অ্যাকশন এইড।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালালের মাজারের দানবাক্সে মিললো ৮৯ লাখ টাকা

নির্যাতন ও শোষণের শিকার ব্যক্তিদের আইনগত সহায়তা নিশ্চিতে সমন্বয় জোরদারের আহ্বান

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

দেশে প্রথম ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন বিএমইউতে

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১২ সন্দেহভাজনের ৩ দিনের রিমান্ড

নতুন পে স্কেলে ৮ বছরেই উচ্চতর গ্রেড, বাড়ি ভাড়া বাড়বে ২০২৮ থেকে

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করল বিসিবি

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

১০

বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ ও সিরাত মাহফিল

১১

পাইকগাছা পৌর ভবন নির্মাণে স্থবিরতা, ৬ বছরে অগ্রগতি ৬৫ শতাংশ

১২

কালিগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

১৩

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সাধারণ সভা

১৪

“দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে যত বড় নেতা হোক, ছাড় নয়”

১৫

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর ১ জুলাই থেকে

১৬

শ্যামনগরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু গ্রেপ্তার

১৭

১০ বছরেও চালু করা হয়নি সামেক হাসপাতালের এস্কেলেটর, বন্ধ আরও ৩টি প্যাসেঞ্জার লিফট

১৮

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

১৯

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

২০
error: Content is protected !!