বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৯ জুন ২০২৫, ৮:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় চার গুণী ব্যক্তিকে সম্মাননা

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং চার গুণী ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়েছে।

রবিবার (২৯ জুন) উন্নয়ন প্রচেষ্টার কৈশোর কর্মসূচির আওতায় এসব কর্মসূচি বাস্তবায়িত হয়।

তালা উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কিশোর-কিশোরী ক্লাবে অংশগ্রহণে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে আয়োজিত এই অনুষ্ঠানে সাংবাদিকতা, ক্রীড়া, সমাজসেবা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিসরূপ চারজনকে সম্মাননা প্রদান করা হয়।

এর মধ্যে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিসরূপ সেলিম হায়দার, সমাজসেবায় আঃ আলীম, সংস্কৃতিতে চন্দ্র শেখর দাস এবং ক্রীড়ায় সৈকত রহমান শিমুলকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ মাছুম বিল্লা এবং উপজেলা মৎস্য কর্মকর্তা তারিক ইমাম।

অনুষ্ঠানে উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এস এম মজিবুর রহমান, সমন্বিত কৃষি ইউনিটের নয়ন হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উদ্যোক্তা এবং সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মৎস্য কর্মকর্তা নেওয়াজ শরীফ সুমন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১০

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১২

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৩

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৪

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৫

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৬

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৭

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৮

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৯

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

২০
error: Content is protected !!