বাংলাদেশ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১ জুলাই ২০২৫, ২:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রায় ৫ লাখ নতুন ওয়ার্ক ভিসা ইস্যু করবে ইতালি

অনলাইন ডেস্ক: ইতালি ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর নাগরিকদের জন্য প্রায় ৫ লাখ নতুন ওয়ার্ক ভিসা ইস্যু করবে। শ্রমিক সংকট মোকাবিলায় বৈধ অভিবাসনের পথ উন্মুক্ত করতে দেশটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে দেশটির মন্ত্রিসভা।

এই পরিকল্পনার আওতায় ২০২৬ সালে ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জনকে ইতালিতে কাজের অনুমতি দেওয়া হবে। তিন বছরের শেষে মোট সংখ্যা দাঁড়াবে ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জনে।

প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন ডানপন্থী জোট সরকারের এটি দ্বিতীয়বারের মতো বড় পরিসরে বৈধ অভিবাসন চালু করার উদ্যোগ। এর আগেও ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রায় ৪ লাখ ৫০ হাজার অভিবাসীকে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকেও সরকার বৈধ পথে কর্মী আনতে আগ্রহী। এজন্য দ্রুত পুনর্বাসন প্রক্রিয়া, সাগরে মানবিক উদ্ধারকার্য সীমিতকরণ এবং নিয়ন্ত্রিত অভিবাসনের ওপর জোর দেওয়া হচ্ছে।

সরকার জানিয়েছে, বিভিন্ন ব্যবসায়িক সংগঠন ও পূর্ববর্তী আবেদন পর্যালোচনা করে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে। শ্রম বাজারের বাস্তব চাহিদা বিবেচনায় নিয়েই পরিকল্পনাটি করা হয়েছে।

বর্তমানে প্রবীণ জনগোষ্ঠী ও জন্মহার কমে যাওয়ার কারণে ইতালির অর্থনীতি শ্রমিক সংকটে পড়েছে। ২০২৪ সালে দেশটিতে জন্মের তুলনায় ২ লাখ ৮১ হাজার বেশি মৃত্যু হয়েছে। জনসংখ্যাও কমে দাঁড়িয়েছে ৫ কোটি ৮৮ লাখে। এই ধারা চলতে থাকলে ২০৫০ সালের মধ্যে অন্তত ১ কোটি অভিবাসী প্রয়োজন হবে বলে জানিয়েছে একটি গবেষণা প্রতিষ্ঠান।

দেশটির কৃষি সংগঠন কোলদিরেত্তি সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছে, এটি মাঠে পর্যাপ্ত শ্রমিক ও খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি এক সাক্ষাৎকারে জানান, সরকার দৃঢ়ভাবে বৈধ অভিবাসনের পথ চালু রাখবে এবং দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতে উপকার বয়ে আনবে। সূত্র : রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

কয়রায় দুই বেকারিকে জরিমানা

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

জুলাইবিরোধী অবস্থান: ঢাবির ৬ অধ্যাপককে ‘অব্যাহতি’, সাদেকা হালিম বরখাস্ত

দেবহাটায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্মসচিব আশরাফুল আলম

১০

নওয়াপাড়াকে শিশুশ্রম ও শিক্ষাবঞ্চিতমুক্ত ইউনিয়ন ঘোষণা

১১

রতনপুরে স্থানীয়দের সাথে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১২

সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন: মহিদার সভাপতি, মোশাররফ সম্পাদক

১৩

শার্শায় ইউপি সদস্য ও আ’লীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

১৪

তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

১৫

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৬

নিখোঁজ ব্যবসায়ী হাকিমের সন্ধান চায় পরিবার

১৭

কয়রায় বীজ বাড়ির উপকরণ বিতরণ ও অনুদানের চেক হস্তান্তর

১৮

আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর

১৯

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

২০
error: Content is protected !!