বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২ জুলাই ২০২৫, ৭:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জীবিকার উৎস হারিয়ে দিশেহারা আফছার, খেয়ে না খেয়ে কাটছে দিন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুশীলগাঁতী গ্রামের হতদরিদ্র মো. আফছার আলী মোল্যা। প্রতিদিন রোদ-বৃষ্টি-ধুলো-বালির সঙ্গে যুদ্ধ করে ভ্যান চালিয়ে সন্তানদের মুখে দুমুঠো ভাত তুলে দিতেন তিনি। কিন্তু জীবিকার সেই উৎস হারিয়ে পরিবার পরিজন নিয়ে এখন মানবেতর জীবনযাপন করছেন আফছার আলী মোল্যা।

জানা গেছে, তার সেই ভ্যানটি সম্প্রতি চুরি হয়ে গেছে। সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রম করে সন্ধ্যায় নিজের বাড়ির উঠানে তালা দিয়ে রাখা চার্জার ভ্যানটি রাতে চুরি হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও ভ্যানটির কোনো সন্ধান পাননি তিনি।

আফছার আলী মোল্যা বলেন, ভ্যানটা ছাড়া আমার কোনো উপার্জনের রাস্তা নেই। জমি নেই, অন্য কোনো কাজও জানি না। এখন ছোট দুইটা বাচ্চা আর বউরে নিয়ে না খেয়ে মরছি।

ভ্যানটির আনুমানিক মূল্য ছিল ৭০ হাজার টাকা। সেই টাকা জোগাড় করতেই আফছার আলীকে ধার দেনা করতে হয়েছিল। আজ সেই যানটি হারিয়ে তিনি শুধুই নিঃস্ব নন, মানসিকভাবে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছেন।

চুরির ঘটনায় তিনি দেবহাটা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু এখনো উদ্ধার হয়নি তার ভ্যান। অথচ সেই একটিমাত্র ভ্যান দিয়েই তিনি পরিবারের চার সদস্যের খাবার, চিকিৎসা, পড়াশোনা—সব চালাতেন।

আফছার আলী কান্না জড়ানো কণ্ঠে বলেন, ভাই, যদি কারো দয়ায় একটা ভ্যান পাইতাম, আবার নতুন করে কাজ শুরু করতাম। দুইটা বাচ্চা আমাগো দিকে তাকায়, আর আমি কিছুই করতে পারি না, এই যন্ত্রণা সহ্য হয় না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

১

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

২

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৩

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৪

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

৫

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

৬

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

৭

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

৮

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

৯

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১০

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১১

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১২

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৩

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৪

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

১৫

শার্শায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১৬

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরি নির্দেশনা

১৭

শ্যামনগরে ‘লবণাক্ততা নিরসন এবং উপকূলীয় কৃষি অভিযোজন’ শীর্ষক প্রশিক্ষণ

১৮

কপ-৩১-এ প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নেবে বাংলাদেশ

১৯

শুরু সাফ চ্যাম্পিয়নশিপ, সব ম্যাচ দেখা যাবে বিটিভিতে

২০