বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৫ জুলাই ২০২৫, ৭:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোমরায় জলাবদ্ধতা দূরীকরণ ও রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আশেপাশের রাস্তায় জমে থাকা পানি নিষ্কাশনের দাবিতে ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসরাইল গাজীকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন ইউনিয়ন বাসী। একই সাথে আগামী দুই মাসের মধ্যে স্থলবন্দর এলাকার ড্রেনেজ ব্যবস্থা ও জরাজীর্ণ রাস্তাগুলো সংস্কারের আল্টিমেটাম দেওয়া হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় ভোমরা স্থলবন্দরে ইউনিয়নবাসীর ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জলাবদ্ধতায় নিমজ্জিত ভুক্তভোগী মানুষ এই আল্টিমেটাম দেন।

বিক্ষোভ সমাবেশে ভোমরা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক হাসান আলী (লাল্টু) এর নেতৃত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোল্লা মোহাম্মদ শাহাজুদ্দী।

বিক্ষোভকারীরা বলেন, যদি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে স্থলবন্দর এলাকার সড়ক থেকে পানি নিষ্কাশনের কোন পদক্ষেপ গ্রহণ করা না হয় তবে ইউনিয়ন পরিষদে অবস্থান কর্মসূচি পালন করা হবে। প্রয়োজনে চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদে উঠতে দেব না। ভোটের আগে আমাদের চেয়ারম্যান ছিলেন ইসরাইল, আমরাও ছিলাম ইসরাইল। কিন্তু ভোটের পরে তিনি ইসরাইল রয়েছেন ঠিকই তবে আমাদেরকে বানানো হয়েছে ফিলিস্তিন। ফিলিস্তিনের জনপদের সাথে আমাদের জনপদের হুবহু মিল পাওয়া যাচ্ছে। তাকিয়ে দেখলে মনে হবে যেন আমরা ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়ে আছি। আমরা এ দৃশ্য আর দেখতে চাইনা। যে বরাদ্দ আপনার কাছে এসেছে তার পই পই হিসেব দিতে হবে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা আরও বলেন, আমরা জলাবদ্ধতা থেকে মু্ক্তি পেতে চাই। আমাদের দাবি ভোমরা স্থলবন্দর এলাকায় যতগুলো রাস্তা আছে, পানি নিষ্কাশনের জন্য পরিকল্পিত ড্রেনের ব্যবস্থা করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে রাস্তা সংস্কার করতে হবে। তা না হলে এলাকার মানুষ চেয়ারম্যানকে বাড়ি থেকে বের হতে দেবে না। ইউনিয়ন পরিষদে উঠতে দেবে না।

বিক্ষোভ সমাবেশে ভোমরা ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মাহমুদুল হক মামুনের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, ভোমরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মো. সাদ্দাম হোসেন, স্থলবন্দরের শ্রমিকদল নেতা লুৎফর রহমান, শ্রমিক নেতা আলামিন হোসেন, কৃষকদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, জেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ভোমরা স্থলবন্দর এলাকার বিশিষ্ট ফল ব্যবসায়ী নাহিদ হোসেন, ৬নং ওয়ার্ড কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন, ব্যবসায়ী আনার হোসেন, সাদেক হোসেন, জাহাঙ্গীর কবির প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গায়ে নির্মিত হচ্ছে পোল্ট্রি খামার, বন্ধের দাবি

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন কর্মসূচি চালু

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানের চেক পেল ৫০টি মহিলা সমিতি

১০

বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল

১১

শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন করলেন সাতক্ষীরার শায়নী

১২

স্থানীয় ভোট: ২৩-২৫ সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

১৩

অন্যায় প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: কাউসার আজিজ

১৪

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩

১৫

কলারোয়ায় এবার ২৬০টি মৌবাক্স পুকুরে ফেলে লাখ লাখ মৌমাছি হত্যা!

১৬

সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

১৭

ডোপ টেস্টে পজেটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

১৮

ডাকসুর সংগ্রহশালায় এবার গোলাম আযমের জুতাপেটার ছবি

১৯

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

২০
error: Content is protected !!