shimulsheikh862@gmail.com
৬ জুলাই ২০২৫, ৬:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দলের অনুমোদিত ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নাম জানালো বিএনপি

ডেস্ক রিপোর্ট: অনুমোদনহীন সংগঠন গঠনের বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দলটির অভিযোগ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, জিয়া পরিবার এবং তারেক রহমানের নাম ব্যবহার করে কিছু ব্যক্তি সংগঠন ও পদপদবি গ্রহণ করে বিভ্রান্তি ছড়াচ্ছেন।

শনিবার (৫ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সতর্কীকরণ নোটিশে বলা হয়, বিএনপি ও দলের অনুমোদিত ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া অন্য কোনো সংগঠনকে অনুমোদন দেওয়া হয়নি। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

সতর্কীকরণ নোটিশে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তৎঅধীন অনুমোদিত ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠন যথাক্রমে- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী শ্রমিক দল, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, জাতীয়তাবাদী কৃষক দল, জাতীয়তাবাদী মহিলা দল, জাতীয়তাবাদী ওলামা দল, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, জাতীয়তাবাদী তাঁতী দল এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ব্যতীত অন্য কোনো অনুমোদিত সংগঠন নাই।

এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে জাতীয়তাবাদী নাম ব্যবহার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, জিয়া পরিবার ও তারেক রহমানের নাম ব্যবহার করে নামসর্বস্ব সংগঠন ও পদপদবি ব্যবহার করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। বহু অভিযোগ জেলা বিএনপির অবগত ও দৃষ্টিগোচর হয়েছে।

নোটিশে বলা হয়, এই মর্মে সবাইকে সতর্ক করা যাচ্ছে, বিএনপি এবং অনুমোদিত অঙ্গ ও সহযোগী সংগঠন ব্যতীত, অন্য কোনো নাম বা জাতীয়তাবাদী ও জিয়া পরিবারের নাম/ছবি ব্যবহার করে সব ধরনের প্রচার-প্রচারণা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা গেল।

নামসর্বস্ব ভুঁইফোঁড় সংগঠনগুলো সম্পূর্ণ অ-অনুমোদিত এবং অবৈধ। এসব কর্মকাণ্ডের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এসব সংগঠন ও উক্তরূপ নামে সংগঠিত কোনো কর্মের দায়ভার বিএনপি ও অঙ্গসংগঠন গ্রহণ করবে না।

সতর্কীকরণ নোটিশে আরও বলা হয়, সাংগঠনিক নির্দেশনা অমান্য করে যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী উক্তরূপ কর্মকাণ্ড পরিচালনা করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সকলের সার্বিক সতর্কতা ও সহযোগিতা কামনা করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর পর সংসদে যাচ্ছেন স্ত্রী শিরীন সুলতানাও

১১ দলীয় ঐক্যের সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা

ডিসি-এসপিদের জন্য নতুন নির্দেশনা

শেষ ওয়ানডের দলে তানজিম সাকিব

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

পাইকগাছায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

১৮ দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে

দেবহাটায় ২শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে ডাটা শেয়ারিং  

গত দেড় বছরে দেশ ‘মবের শহরে’ পরিণত হয়েছে: রুমিন ফারহানা

১০

যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে

১১

৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

১২

বিএনপির মনোনয়ন পেলেন ‘আওয়ামী লীগ নেত্রী’

১৩

জুনে ক্রিকেট বোর্ডের নির্বাচন

১৪

পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেই আবেদন

১৫

করুণারত্নে-দুলানির লড়াই ছাপিয়ে বাংলাদেশের দারুণ জয়

১৬

হরমুজ প্রণালিতে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে ইরানের নির্দেশনা

১৭

আলিয়া ভাটের নায়ক হচ্ছেন শাহরুখ? ‘ইনশাআল্লাহ’ ঘিরে নতুন গুঞ্জন

১৮

এসএসসি পরীক্ষার্থীদের ভয় মুক্ত থাকতে বললেন মন্ত্রী-উপদেষ্টা

১৯

নাহিদের ফাইফারে দুইশর আগেই শেষ নিউজিল্যান্ড

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705