বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৫ জুলাই ২০২৫, ৯:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নানা বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু!

মেহেদী হাসান শিমুল: নানা বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে খাদিজা নামে ৬ বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।

সে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের চায়ের দোকানদার মমিনুর রহমান মহিন গাজীর মেয়ে।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ঝিটকি গ্রামে এই ঘটনা ঘটে।

জানা গেছে, খাদিজা বেলা ১২টার দিকে তার বোন আয়েশা (৮) ও মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে যায়। নানা বাড়িতে গিয়ে খাদিজা খেলাধূলা করতে করতে সবার অজান্তে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। এসময় পানিতে ভাসতে দেখে তার বোন আয়েশা তাকে উদ্ধার করতে গিয়ে সেও পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করতে সক্ষম হলেও খাদিজা ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। আয়েশাকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সে এখন আশঙ্কা মুক্ত।

এদিকে, মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাকে এক নজরে দেখার জন্য শত শত নারী-পুরুষ ভীড় জমায়।

খাদিজার মরদেহ বিকালে ধুলিহর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে নিজেদের বাড়িতে নেওয়া হয়। তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০