বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৭ জুলাই ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কা, সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৩। তীব্র এ ভূমিকম্পের পর জারি করা হয়েছে সুনামি সতর্কতা।

তথ্যটি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

বার্তাসংস্থাটি বলছে, ভূমিকম্পটি স্থানীয় সময় বুধবার দুপুর ১২টা ৩৭ মিনিটে অনুভূত হয়। কেন্দ্রস্থল ছিল স্যান্ড পয়েন্ট শহর থেকে প্রায় ৫৪ মাইল (৮৭ কিলোমিটার) দক্ষিণে এবং এর গভীরতা ছিল তুলনামূলকভাবে অগভীর, মাত্র ২০.১ কিলোমিটার।

ভূমিকম্পের পরপরই আলাস্কার দক্ষিণাঞ্চল ও আলাস্কা উপদ্বীপের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়। আলাস্কার পালমারে অবস্থিত জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, “সুনামির উপস্থিতি নিশ্চিত করা হয়েছে এবং কিছু প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।”

সতর্কবার্তায় বলা হয়, “আলাস্কার কেনেডি এন্ট্রান্স (হোমার শহর থেকে ৪০ মাইল দক্ষিণ-পশ্চিমে) থেকে শুরু করে ইউনিম্যাক পাস (উনালাস্কার ৮০ মাইল উত্তর-পূর্বে) পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এই সতর্কতা কার্যকর থাকবে।”

সুনামির প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী, আলাস্কার বাইরের অঞ্চলগুলোয় তাৎক্ষণিকভাবে কোনো সতর্কতা জারি করা হয়নি।

মূলত আলাস্কা প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’–এর অংশ এবং এটি বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত।

এর আগে ১৯৬৪ সালের মার্চে আলাস্কায় ৯.২ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়েছিল, যা উত্তর আমেরিকার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে নথিভুক্ত।

সেই ভূমিকম্পে অ্যানকোরেজ শহর প্রায় ধ্বংস হয়ে যায় এবং এক বিশাল সুনামি আলাস্কা উপসাগর, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল এবং হাওয়াই দ্বীপপুঞ্জে আঘাত হানে। প্রাণ হারান ২৫০ জনের বেশি মানুষ।

সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ২০২৩ সালের জুলাই মাসে আলাস্কার উপদ্বীপে ৭.২ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল, তবে তখন তেমন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে এবারকার ভূমিকম্পের কারণে সুনামির আশঙ্কা দেখা দেওয়ায় স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরিশাসে কাচের ভারী বাক্স চাপা পড়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

১

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গো/লাগু/লি, সেনাসদস্যের মৃ/ত্যু

২

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

৩

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

৪

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৫

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৬

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৭

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৮

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৯

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

১০

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

১১

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১২

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১৩

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১৪

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৫

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৬

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৭

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৮

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৯

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

২০