বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৭ জুলাই ২০২৫, ৭:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২১-২৪ ডিসেম্বর, নম্বর বণ্টন প্রকাশ

ডেস্ক রিপোর্ট: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ও নম্বর বণ্টন প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা-২০২৫ সম্পর্কে অবহিতকরণবিষয়ক জরুরি নির্দেশনা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ১৫ জুলাই অনুষ্ঠিত নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ বছর সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে।

চারটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়গুলো, বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান (৫০ শতাংশ+৫০ শতাংশ)।

প্রতিটি বিষয়ে পূর্ণমান হবে ১শ এবং পরীক্ষার সময় দুই ঘণ্টা ৩০ মিনিট।

বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ: ২১, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর।

বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো: সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়।

সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

অংশগ্রহণকারীর হার: প্রথম সাময়িক পরীক্ষার মূল্যায়নের ভিত্তিতে ৫ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সর্বোচ্চ ৪০ শতাংশ।

উল্লিখিত তথ্যানুযায়ী প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা বৃত্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ও নম্বর বণ্টনের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত কয়েক বছর বন্ধ থাকার পর এ বছর থেকে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয় সরকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

২

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৩

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

৪

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

৫

জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

৬

অণুর ‘আয়না-ছবি’ রহস্য সমাধান, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

৭

আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

৮

একদিনে ডেঙ্গুতে ৮ জন, হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু

৯

তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী নির্ধারণ করলো বিএনপি

১০

দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১১

শ্যামনগরে বস‌ছে ২৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল, নবায়ন‌যোগ্য বিদ্যুতে নতুন সম্ভাবনা

১২

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

১৩

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

১৪

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১৫

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

১৬

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

১৭

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

১৮

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

১৯

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২০