বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১৭ জুলাই ২০২৫, ৭:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবোক্রেসি: সালাহউদ্দিন আহমদ

ডেস্ক রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ছিল ডেমোক্রেসির জন্য। আজ আমরা দেখতে পাচ্ছি সারাদেশে মবোক্রেসির রাজত্ব হচ্ছে। চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবোক্রেসি।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে যুবদল আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

সরকারের নির্লিপ্ততার কারণে সারাদেশে মবোক্রেসি হচ্ছে, এমন মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, যারা গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে, তারা কারা এবং কেন করছে? এ কেন এর জবাব হচ্ছে, সরকারের নির্লিপ্ততা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ব্যর্থতা।

সরকারকে সহযোগিতা করার কথা জানিয়ে তিনি বলেন, ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা সবসময় এ সরকারের সফলতা কামনা করেছি। সবসময় সর্বতোভাবে সহযোগিতা করেছি। কিন্তু আজ গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করা হচ্ছে, বিভিন্নভাবে ইস্যু সৃষ্টি করে। সেই ইস্যুর মধ্যদিয়ে বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ঐতিহ্যবাহী সংগঠন বিএনপিকে কলঙ্কিত করার একটি অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে।

তিনি বলেন, কারা এগুলো করছে? কারা ফ্যাসিবাদের পুনর্বাসনের পথ পুনরায় সৃজন করতে চাচ্ছে? সেই প্রশ্নের জবাব আমরা দিতে পারি। যারা ফ্যাসিবাদের আগমন চায়, বাংলাদেশ ফ্যাসিবাদের প্রত্যাবাসন, পুনর্বাসন চায় এবং যারা বিভিন্ন ইস্যু সৃষ্টি করে বিএনপিকে কলঙ্কিত করার চেষ্টা করছে তারাই এগুলো করছে।

নির্বাচন আয়োজনের ব্যাপারে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা চাই, এই অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটি যেন পৃথিবীর বুকে একটি দৃষ্টান্ত স্থাপন করে। এটির নিরপেক্ষতা যেন সারা পৃথিবীর কাছে একটি জ্বলন্ত উদাহরণ হয়। এর স্বচ্ছতা নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে। সেজন্য আমরা বাংলাদেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ ভাবে আপনাকে সহযোগিতা করব।

সমাবেশে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুসহ যুবদল কেন্দ্রীয় সংসদ ও মহানগরের নেতারা।

সমাবেশ শেষে নয়াপল্টন থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি নাইটিঙ্গেল মোড় ও প্রেস ক্লাব হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১০

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

১১

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১২

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

১৩

দিল্লি বিমানবন্দরে আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার প্রতিবাদে ফিরে এসেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৪

আলজেরিয়া ম্যাচের আগে স্বস্তিতে স্কালোনি, ফিট মেসি-আলভারেজ-এমিলিয়ানো

১৫

দাম্পত্য সংকট কাটিয়ে এক হচ্ছেন থালাপতি বিজয়-সংগীতা

১৬

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে: ট্রাম্প

১৭

লিটনকে নিয়ে শঙ্কা, দলে ডাক পেলেন সৌম্য

১৮

ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি

১৯

নকআউটের আগেও অনিশ্চিত, নেইমারকে নিয়ে কাটছেই না ধোঁয়াশা

২০