বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২০ জুলাই ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গৃহকর্মীদের কোটি টাকার বাড়ি উপহার দিলেন আলিয়া!

বিনোদন ডেস্ক: একের পর এক মেগাবাজেট সিনেমা থেকে নামজাদা সব ব্র্যান্ডের বিজ্ঞাপনী দূত। রয়েছে নিজের পোশাক সংস্থা, সবমিলিয়ে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের বৃহস্পতি তুঙ্গে।
সাফল্যের চূড়ায় পৌঁছলেও ভুলে যাননি সেই মানুষগুলোকে, যারা শুরুর দিন থেকে অভিনেত্রীর পাশে রয়েছেন।

এবার সেসব মানুষগুলোকেই এবার মাথা গোঁজার আস্তানা উপহার দিলেন অভিনেত্রী।

বন্ধু-বান্ধব কিংবা কাছের মানুষদের যত্ন রাখেন আলিয়া ভাট। এমন বহু উদাহরণ এযাবৎকালে প্রকাশ্যে এসেছে। আদতে ভালো মনের মানুষ তিনি। কিন্তু কখনও নিজের দানধ্যানের কথা প্রকাশ্যে আনেননি অভিনেত্রী।

এবার জানা গেল, গাড়ির চালক এবং এক গৃহকর্মী, দু’জনকেই ৫০ লাখ টাকা দিয়েছেন, জুহু এবং খর এলাকায় বাড়ি কেনার জন্য। এর আগেও ২০১৯ সালে নাকি ওই দুই পরিচারক সুনীল, অমোলকে অর্থ সাহায্য করেছিলেন আলিয়া।

‘জিকিউ ইন্ডিয়া’ হিসেবে স্থাবর-অস্থাবর মিলিয়ে আলিয়ার মোট সম্পত্তির পরিমাণ ৫৫০ কোটি। অন্যদিকে কাপুর পরিবারের মধ্যে ৪৮৫ কোটির মালিক হিসেবে তার পরেই তালিকায় নাম রয়েছে কারিনা কাপুরের। আর রণবীর কাপুরের মোট সম্পত্তির পরিমাণ ৩৪৫ কোটি। বাকিরা অনেকটাই পিছিয়ে তাদের থেকে।

উল্লেখ্য, বলিউডের সব থেকে ‘দামি নায়িকা’র তালিকাতেও আলিয়া ভাট বর্তমানে তৃতীয় স্থানে। প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনের পরই তিনি। কাপুরদের বউমার আয়ের তালিকা এখানেই শেষ নয়! সিনেমার পাশাপাশি নানা সংস্থার বিজ্ঞাপনী দূত হিসেবেও চড়া পারিশ্রমিক নেন তিনি।

আলিয়ার নিজস্ব প্রযোজনা সংস্থাও রয়েছে। এর পাশাপাশি বাচ্চাদের জন্য পোশাক সংস্থা খুলেছেন আলিয়া। যা কিনা রিলায়েন্সের সঙ্গে যৌথ মালিকানা ভিত্তিক। মুম্বাইয়ের বুকে বেশ কয়েকটি ফ্ল্যাটও রয়েছে আলিয়ার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০