বাংলাদেশ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২১ জুলাই ২০২৫, ৮:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কুখরালী আমতলা মোড়ে রাতভর বসছে মাদক-জুয়ার আসর!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডের কুখরালী আমতলায় রাতভর বসছে জুয়া ও মাদকের আসর। স্থানীয় উঠতি বয়সী তরুণরা জড়িয়ে পড়ছে মাদকাসক্তিতে। রাতভর চায়ের দোকানে গান-বাজনা, ধোঁয়ার কুন্ডলী আর মোবাইল স্ক্রিনে চলা অনলাইন জুয়ার দাপটে কুখরালী-আমতলা এলাকা অনিরাপদ হয়ে উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, চায়ের দোকানে রাতভর উচ্চস্বরে হিন্দি গানের তালে তালে চলে অনলাইন জুয়া, মাদকসেবন এবং নারীদের প্রতি অশালীন আচরণ। এতে আতংকিত হয়ে পড়েছে আশেপাশের পরিবারগুলো।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় মসজিদের ইমাম বলেন, গভীর রাত পর্যন্ত চায়ের দোকানে বসে অনলাইন জুয়া ও মাদকের আসর বসে। এটি সামাজিক অবক্ষয়ের স্পষ্ট উদাহরণ। যুব সমাজকে রক্ষা করতে হলে এখনই ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও জানান, আমাদের মা-বোনেরা যখন রাস্তা দিয়ে চলেন, তখন অল্পবয়সী কিছু তরুণ উচ্চস্বরে বাজে হিন্দি গান চালিয়ে বাজে ইঙ্গিত দেয়। এমনকি প্রকাশ্যে অশ্লীল ভাষা ব্যবহার করতেও দ্বিধা করে না।

স্থানীয় বাসিন্দা মোঃ মনিরুল ইসলাম বলেন, কুখরালী আমতলা মোড় অনলাইন জুয়ায় আসক্তদের আড্ডা খানায় পরিণত হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতের বেলা বাড়ির জানালা বন্ধ করেও শান্তি নেই। বাইরের গানের শব্দ, চিৎকার আর হাসাহাসিতে ঘুম হারাম হয়ে যায়। এভাবে কি বেঁচে থাকা যায়?

স্থানীয় এক নারী বলেন, আমার মেয়েটা কলেজে পড়ে। গত সপ্তাহে সন্ধ্যায় ফিরছিল, ওকে দেখে কয়েকটা ছেলে উচ্চস্বরে ‘বেবি-বেবি’ বলে চেঁচাতে থাকে। আমরা এখন সন্ধ্যার পর মেয়েদের বাইরে বের হতেই দেই না।

স্থানীয় এক মুদি দোকানদার জানান, চায়ের দোকানের পাশেই আমার দোকান। আমি রাত ১০টার পর বন্ধ করে দেই। কারণ ওরা এমন ভয়ংকর ভাষায় গালাগালি করে, যেন কেউ বাধা দিলে তার বেঁচে থাকার অধিকার থাকবে না। বিগত সময়ে আওয়ামী লীগের কিছু পাতি নেতাদের সাথে এদের উঠাবসা ছিল, তারা এখন দেখছি আস্তে আস্তে বেপোরোয়া হয়ে উঠেছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামিনুল হক বলেন, তথ্য পেলে আমরা দ্রুত ব্যবস্থা নিব।

তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবে এসব অপরাধীরা দিনদিন বেপরোয়া হয়ে উঠছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম নূর ইসলাম- দৃঢ়চেতা এক সফল মানুষ || আবুল কাসেম

সাতক্ষীরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সম্মেলন: সুমন সভাপতি, নয়ন সম্পাদক

গাছে গাছে পেরেক ঠুকে প্রচারপত্র, দেখবে কে?

দৃষ্টিপাত সম্পাদকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

২০৩০-এ বিশ্বের ৩২তম অর্থনীতি হবে বাংলাদেশ: আইএমএফ

নেপালে নিহত বেড়ে ৫৪৭, এখনো ৫১৭ বিদেশি নিখোঁজ

বীর উত্তম সি.আর দত্ত ও রঞ্জন কর্মকারের স্মরণসভা

জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জাতীয় পার্টির শোক

বেতনা তীরে ০৭০৯’র বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

১০

হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১১৭০

১১

দেবহাটায় যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ, মৎস্য ব্যবসায়ী নিহত

১২

সাত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৩

শার্শা সীমান্তে বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার

১৪

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু

১৫

গণমানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক নুর ইসলাম

১৬

সাতক্ষীরার দায়িত্ব পেলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

১৭

এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

১৮

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি

১৯

সালিশে পুলিশের উপস্থিতিতে হত্যার হুমকির অভিযোগ

২০
error: Content is protected !!