বাংলাদেশ, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২২ জুলাই ২০২৫, ১২:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাইলস্টোন কলেজে অবরুদ্ধ আসিফ নজরুল ও শফিকুল আলম

ডেস্ক রিপোর্ট: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শিক্ষার্থীদের তোপের মুখে কলেজ ক্যাম্পাস থেকে বের হতে পারছেন না তারা।

মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টায় ড. আসিফ নজরুল ও শফিকুল ইসলাম মাইলস্টোন কলেজের ৫ নম্বর ভবন থেকে বের হওয়ার চেষ্টা করেন। তখন তাদের ঘিরে ধরেন শিক্ষার্থীরা। এ সময় কলেজের শিক্ষকদের সহায়তায় আবারও ৫ নম্বর ভবনে প্রবেশ করেন তারা।

এর আগে মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কলেজের দুর্ঘটনাকবলিত হায়দার আলী ভবন পরিদর্শন শেষে বের হওয়ার সময় ড. আসিফ নজরুল ও শফিকুল আলমের পথরোধ করেন শিক্ষার্থীরা। তখন শিক্ষার্থীরা তাদের ৫ নম্বর ভবনে ঢুকিয়ে অবরুদ্ধ করেন। এ সময় শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা।

বিক্ষোভরত একাদশ শ্রেণির শিক্ষার্থী তরিকুল ইসলাম বলেন, বিমান দুর্ঘটনায় গতকাল অন্তত ৪০ জন নিহত হয়েছে। কিন্তু বলা হচ্ছে ২৭ জন মারা গেছে। অথচ এখনো অনেক শিক্ষার্থীর লাশ খুঁজে পাচ্ছেন না অভিভাবকেরা। এছাড়া এ ঘটনার সুষ্ঠু তদন্ত করার বিষয়েও সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো আশ্বাস দেওয়া হয়নি। তাই তারা আন্দোলন করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

১

কালিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

২

দেবহাটায় আব্দুল মজিদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

৩

দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রম অবহিতকরণে প্রেস কনফারেন্স

৪

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

৫

পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ

৬

জি এম কাদেরের বাসায় হামলার ঘটনায় সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির উদ্বেগ

৭

কালিগঞ্জে কন্যাশিশু দিবস পালিত

৮

শ্যামনগরে ১২ বছরের মাদ্রাসাছাত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা, শিক্ষকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

৯

কালিগঞ্জে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১০

বিদায়ের দিনে হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হলেন সেলিনা ইয়াসমিন

১১

গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন

১২

কয়রায় বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে প্রশিক্ষণ

১৩

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের বিষয়ে অবহিতকরণে প্রেস কনফারেন্স

১৪

ড.ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা পরিশোধের রায় প্রকাশ

১৫

পাগলা মসজিদের দানবাক্সে ১ হাজার ৪৪ ভরি সোনা, ১ হাজার ৮৮ ভরি রুপা

১৬

এইচএসসি থেকেই চালু অন্তর্বর্তী পরীক্ষা, সুযোগ পাবে অনুত্তীর্ণরা

১৭

২২ বছর পুরনো রেকর্ডে ভাগ বসালেন লিটন

১৮

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

১৯

জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর

২০