বাংলাদেশ, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৩ জুলাই ২০২৫, ২:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সরকার যেতে বললে চলে যাব: শিক্ষা উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: সরকার যেতে বললে চলে যাব- এমনটি বলেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। বুধবার (২৩ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করেছিল। পরে শিক্ষা সচিবকে সরিয়ে দেয়া হলো। এখন শিক্ষা উপদেষ্টা কী করবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা সরকার বিবেচনা করবে। এখানে কোনো রকমের অব্যবস্থাপনা হয়নি। আমি সেটাই বোঝাতে চেষ্টা করেছি।

তিনি বলেন, ব্যবস্থায় নির্দিষ্ট যে নিয়ম কানুন আছে সেটা…। শিক্ষা সচিবকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। তাকে কেন অব্যাহতি দেওয়া হয়েছে, সেটার উত্তর আমি দিতে পারব না।

পদত্যাগ করবেন কি না এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আপনি আমাকে জেরা করতে পারেন না। আমার পদত্যাগ চাওয়া হয়েছে। সেখানে আমার নিজে থেকে করার কোনো অভিপ্রায় নেই। কারণ আমার কাজে কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। ঘটনার পরম্পরায় আমি আপনাদেরকে জানালাম। আপনারা সেটা বিবেচনা করবেন, সেটা ঠিক কি বেঠিক। আমারতো নিয়োগপত্রও রয়েছে।

তিনি বলেন, তারা (সরকার) যদি মনে করে, আমার কাজে এখানে ব্যত্যয় ঘটেছে, তাহলে আমাকে যেতে বললে আমি চলে যাব। আমার এখানে আঁকড়ে ধরা বা নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নেই।

শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এবং শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগ দাবি ঘিরে সচিবালয়ের সামনে শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

এতে উভয়পক্ষের ৫০ জনেরও বেশি মানুষ আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার বিকেলে ঢাকার সচিবালয় এলাকায় সংঘর্ষের ওই ঘটনা ঘটে। এ সময় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

শুরুতে ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেও একপর্যায়ে তারা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন। এসময় পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে গেলে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর

১

জামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির

২

রাজধানীর ভাটারায় বাসে আগুন

৩

রূপগঞ্জে পুলিশের রগ কাটল মাদক কারবারিরা

৪

শ্যামনগরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মশাল মিছিল

৫

শার্শায় ধান ক্ষেত থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

৬

তালার শালিখা নদী থেকে অজ্ঞাত যুবকের লা/শ উদ্ধার

৭

‎খেজুর রসের মিষ্টি সুবাস ও শীতের স্নিগ্ধ পরশ || ‎তারিক ইসলাম

৮

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় দোয়া

৯

জয় বাংলা ও জাতীয় চার নেতার নামে থাকা কোস্টগার্ডের ৫ জাহাজের নাম বদল

১০

বিষের ছোবলে বিপন্ন সুন্দরবনের জলজ প্রাণ

১১

আর কত শিশুর শৈশব নষ্ট হলে আমাদের বিবেক জাগবে? || সুরভী সাদিয়া লিমা

১২

কপ৩১-এ অংশ নিতে তুরস্কের পথে সাতক্ষীরার শিশু নওশীন ও নুর

১৩

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

১৪

মরিশাসে কাচের ভারী বাক্স চাপা পড়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

১৫

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গো/লাগু/লি, সেনাসদস্যের মৃ/ত্যু

১৬

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১৭

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

১৮

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৯

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

২০