বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৫ জুলাই ২০২৫, ৬:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তীর্যকের নেতৃত্বে নতুন পথচলা শুরু করলো এনসিটিএফ সাতক্ষীরা

ডেস্ক রিপোর্ট: শিশুদের স্বপ্ন, নেতৃত্ব আর অংশগ্রহণের এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠলো সাতক্ষীরা। ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) সাতক্ষীরা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হলো উৎসবমূখর পরিবেশে। আর এই নির্বাচনের মধ্য দিয়ে সভাপতি পদে দায়িত্ব পেলেন তীর্যক কুমার মন্ডল।

বুধবার (২৩ জুলাই) সাতক্ষীরা জেলা শিশু একাডেমির হলরুমে অনুষ্ঠিত এই নির্বাচনে অংশ নেয় ৫১ জন শিশু সদস্য। দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলা ভোটগ্রহণ শেষে ১১টি পদে নির্বাচিত হয় নতুন নেতৃত্ব। নির্বাচন পরিচালনায় রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন জেলা শিশু কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম এবং নির্বাচন কমিশনার ছিলেন সেভ দ্য চিলড্রেনের ভলান্টিয়ার সামস ফাতাহ তুহিন।

তীর্যক কুমার মন্ডল, যিনি ইতোমধ্যেই শিশুদের মধ্যে নেতৃত্বগুণ ও সচেতনতার জন্য পরিচিত, এবার পেয়েছেন সর্বাধিক ভোটে সভাপতি নির্বাচিত হওয়ার গৌরব। ভোটের ফলাফল ঘোষণার পর উপস্থিত শিশুদের করতালিতে মুখরিত হয়ে ওঠে হলরুম।

তীর্যক বলেন, আমি গর্বিত এই দায়িত্ব পেয়ে। আমরা শিশুদের স্বপ্ন, নিরাপত্তা ও অধিকার নিয়ে আরও কার্যকরভাবে কাজ করবো। এনসিটিএফ হবে শিশুদের কণ্ঠস্বর।

নির্বাচনে বিজয়ী হলেন, সহ-সভাপতি মাইসা, সাধারণ সম্পাদক ফৌজিয়া নিশাত তাসনিম প্রিয়ন্তী, যুগ্ম সাধারণ সম্পাদক তানজিম রিয়াদ, সাংগঠনিক সম্পাদক রাহিব হুসাইন, শিশু সাংবাদিক (ছেলে) সুদীপ্ত দেবনাথ, শিশু সাংবাদিক (মেয়ে) সালাওয়া সালাম উর্মি, চাইল্ড পার্লামেন্ট (মেয়ে) তানিয়া আক্তার, চাইল্ড পার্লামেন্ট (ছেলে) ইব্রাহিম আহসান উল্লাহ, শিশু গবেষক (মেয়ে) আখি সুলতানা ও শিশু গবেষক (ছেলে) নাহিন মুনকার।

এনসিটিএফ-এর বিদায়ী সদস্যদের সম্মাননা ও ফুলেল শুভেচ্ছায় বিদায় জানানোর মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন শিশু একাডেমির লাইব্রেরিয়ান শেখ রফিকুল ইসলাম-সহ অন্যান্য কর্মকর্তারা।

জেলা শিশু কর্মকর্তা রিয়াজুল ইসলাম বলেন, তীর্যক ও তার টিমের কাছে আমাদের প্রত্যাশা অনেক। আমরা বিশ্বাস করি, তারা শিশুদের কল্যাণে যুগান্তকারী ভূমিকা রাখবে।

শিশু সাংবাদিক সালাওয়া সালাম উর্মি বলেন, নির্বাচনে জয়ী হয়ে আমি আনন্দিত। শিশুদের কথা রাষ্ট্রীয় পর্যায়ে তুলে ধরাই হবে আমার মূল লক্ষ্য।

গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যালট পেপার ও ব্যালট বাক্সের মাধ্যমে সম্পন্ন হওয়া এ নির্বাচন প্রমাণ করে, শিশুদের অংশগ্রহণ মানেই ভবিষ্যতের নেতৃত্বে শক্ত ভিত গড়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

২

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

৩

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

৪

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

৫

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

৬

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

৭

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

৮

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

৯

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

১০

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

১১

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

১২

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

১৩

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

১৪

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

১৫

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৬

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১৭

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের

১৮

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১৯

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

২০