
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে উৎসবমূখর পরিবেশে বিএনপির ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে খাজরা ইউনিয়নের কাপসন্ডা বাজারে খাজরা ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ মাসুম বিল্লাহ শাহীন।
জেলা বিএনপির সদস্য আছিফুর রহমান তুহিনের সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য হেদায়েতুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবিদুর হক মুন্না, জেলা আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাড. নুরুল আমিন, আশাশুনি উপজেলার বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ যুবদল ও ছাত্রদলের শীর্ষ স্থানীয় নেতারা।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে ৯টি ওয়ার্ড বিএনপির নতুন কমিটি গঠন করা হয় এবং দলের শপথ বাক্য পাঠ করানো হয়। দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং আগামী জাতীয় নির্বাচনে দলের অবস্থান শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন খাজরা ইউনিয়ন যুবদলের আহবায়ক মিজানুর রহমান।
মন্তব্য করুন