বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৯ জুলাই ২০২৫, ১:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে বিএনপির কাউন্সিল ঘিরে সংঘর্ষের ঘটনায় ১৩ নেতা-কর্মীকে শোকজ

সুলতান শাহাজান, শ্যামনগর: কাউন্সিলকে ঘিরে সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় শ্যামনগর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিবরসহ ১৩ নেতা-কর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সাতক্ষীরা জেলা বিএনপি।

রোববার (২৭ জুলাই) সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত এ নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়।

এতে বলা হয়েছে, গত ২৫ জুলাই শ্যামনগর পৌর শাখার অধীনে ০৮নং ওয়ার্ড বিএনপির কাউন্সিলে আপনাদের আচরণের কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও মারাত্মক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুসারে এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নোটিশে আরও উল্লেখ করা হয়, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশের নির্দেশক্রমে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা ৩ কর্মদিবসের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক/সদস্য সচিব বরাবর দাখিল করতে বলা হয়েছে।

শোকজ পাওয়া নেতারা হলেন- শ্যামনগর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিবর, হায়বদপুর গ্রামের বিএনপি কর্মী বাবু, শ্যামনগর সদর ইউনিয়ন (বর্তমান পৌরসভা) যুবদলের সদস্য সচিব মোতালেব হোসেন খাঁ, শ্যামনগর পৌর বিএনপি’র সার্চ কমিটির সদস্য মফিজুল মফিজুর রহমান মফু, শ্যামনগর সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক নুরুন্নবী, শ্যামনগর সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড (বর্তমান ৮ নম্বর ওয়ার্ড) যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, শ্যামনগর সদর ইউনিয়ন যুবদলের সদস্য মফিজুর রহমান, আলামিন খাঁ, পৌর বিএনপি সাবেক আহবায়ক লিয়াকত আলীর জামাতা বিএনপি কর্মী সাদিকুল ইসলাম তোহা, শ্যামনগর সরকারি মহসিন কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু সাঈদ, বিএনপি কর্মী তুহিন, ফরিদ ও মফিজুর রহমান।

জেলা বিএনপির দস্য সচিব আবু জাহিদ ডাবলু মঙ্গলবার সকালে জানান, ১৩ জনকে শোকজ করা হয়েছে। শোকজ প্রাপ্তির পর তাদের জবাব দলীয় শৃঙ্খলাভঙ্গের পরিপন্থি হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ২৫ জুলাই বিকালে শ্যামনগরের নকিপুর সরকারি এইচ.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শ্যামনগর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠনের কাউন্সিল চলাকালে কাউন্সিলর তালিকা নিয়ে দ্বন্দ্বে সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ লিয়াকত আলী বাবু, কর্মী আনোয়ার-উস সাহাদাৎ মিঠু, আশরাফ বাবু, লিয়াকত আলীর জামাতা সাদিকুল ইসলাম তোহা, বেয়াই ডা. নজরুল ইসলাম ও মহসীন কলেজ ছাত্রদলের সদস্য আশিক হোসেন আহত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

সমুচা কিনতে না পারা সেই বস্তির ছেলেটি এখন ২০ হাজার কোটির মালিক

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

১০

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

১১

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

১২

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

১৩

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১৪

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১৫

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১৬

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৭

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১৮

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১৯

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

২০