বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৯ জুলাই ২০২৫, ২:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১১ দিনের জন্য আইনশৃঙ্খলা নিয়ে ৭ নির্দেশনা পুলিশের

ডেস্ক রিপোর্ট: কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ অনলাইন ও অফলাইনে প্রচারণা চালিয়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। সোমবার (২৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে সরকারবিরোধী রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী সামাজিক সংগঠনগুলো গত ১ জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই ধারাবাহিকতায় ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত কর্মসূচি পালনের সময় ‘বিশেষ গুরুত্বপূর্ণ’।

এই সময়ে কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিতাড়িত ফ্যাসিবাদী শক্তি অনলাইন ও অফলাইনে প্রচারণা চালিয়ে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি, ফ্যাসিবাদবিরোধী কর্মসূচিতে বাধা প্রদানসহ দেশব্যাপী বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাতে পারে।

এই পরিস্থিতিতে সাতটি বিশেষ নির্দেশনা সংবলিত এই বিজ্ঞপ্তি বিভিন্ন পুলিশের ইউনিটে পাঠিয়েছে পুলিশের বিশেষ শাখা বা এসবি।

এই নির্দেশনার মধ্যে রয়েছে ২৯ জুলাই থেকে ৮ অগাস্ট পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা; নিয়মিত সন্দেহজনক ব্যক্তিগত মোটরসাইকেল, মাইক্রোবাস ও অন্যান্য যানবাহন তল্লাশি করা।

আরও রয়েছে, বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন, বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকায় বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা; গ্রেপ্তারি পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করা; মোবাইল প্যাট্রোলিং জোরদার করা এবং গুজব রোধে সাইবার প্যাট্রোলিং কার্যক্রম অব্যাহত রাখাসহ গোয়েন্দা তৎপরতা বাড়ানো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

১

শার্শায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

২

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরি নির্দেশনা

৩

শ্যামনগরে ‘লবণাক্ততা নিরসন এবং উপকূলীয় কৃষি অভিযোজন’ শীর্ষক প্রশিক্ষণ

৪

কপ-৩১-এ প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নেবে বাংলাদেশ

৫

শুরু সাফ চ্যাম্পিয়নশিপ, সব ম্যাচ দেখা যাবে বিটিভিতে

৬

কয়রায় সাইবার নিরাপত্তা বাড়াতে অ্যাডভোকেসি

৭

তৈরি পোশাক খাতে অস্থিরতা: সন্দেহভাজন ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ

৮

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো

৯

নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

হাসিনাকে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: হুমায়ুন কবির

১১

কালো ধোঁয়া ও প্লাস্টিকে বিপন্ন সুন্দরবন || ‎তারিক ইসলাম

১২

ডেঙ্গুতে একদিনে মৃত্যু ৭, হাসপাতালে ১ হাজার ৫৯৬

১৩

শিল্পাঞ্চলে নিরাপত্তার চাদর, মাঠে ৩৩ প্লাটুন বিজিবি

১৪

ব্রাজিলে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে নতুন বিশ্বরেকর্ড!

১৫

৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন নায়িকা পরীমনি

১৬

মোংলা বন্দর আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

১৭

পোশাক খাতে অস্থিরতার নেপথ্যে আ.লীগ-যুবলীগ: দাবি জামায়াতের

১৮

এনটিআরসিএ’র নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি হতে পারে ডিসেম্বরে

১৯

কাজে ফিরেছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা

২০