বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৩০ জুলাই ২০২৫, ৭:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফি*লিস্তি*নকে স্বীকৃতি দেবে মাল্টা

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যভুক্ত ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র মাল্টা। আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এই স্বীকৃতি ঘোষণা করবে দেশটি।

মঙ্গলবার (২৯ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় এক বিবৃতিতে মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট আবেলা এ সিদ্ধান্তের কথা জানান।

এই ঘোষণার কয়েক ঘণ্টা আগেই একই ধরনের বক্তব্য দেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এর আগেই ফ্রান্সও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা জানিয়েছিল।

মাল্টা সরকারের ওপর গত কয়েক মাস ধরেই ফিলিস্তিন স্বীকৃতি ইস্যুতে অভ্যন্তরীণ চাপ বেড়ে চলেছে। দেশটির মধ্য-ডানপন্থী বিরোধী দলও গত জুলাইয়ের মাঝামাঝি সময় একই দাবিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল।

মধ্যপ্রাচ্যের কাছাকাছি অবস্থিত ইউরোপীয় এই দ্বীপরাষ্ট্রটি দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনি জনগণের স্বার্থ ও অধিকারের পক্ষে অবস্থান নিয়েছে। একইসঙ্গে, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে দ্বিরাষ্ট্রভিত্তিক শান্তিপূর্ণ সমাধানের পক্ষে সক্রিয় সমর্থন জানিয়ে আসছে।

চলতি বছরের মে মাসেই মাল্টার প্রধানমন্ত্রী আবেলা প্রথমবারের মতো ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার ইঙ্গিত দিয়েছিলেন। সে সময় তিনি ঘোষণা দেন, জুন মাসে জাতিসংঘের এক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হবে। যদিও পরে ওই সম্মেলন স্থগিত হয়ে যায়।

এরইমধ্যে আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

এদিকে, মঙ্গলবার এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, গাজায় ইসরায়েলি সহিংসতা বন্ধ, যুদ্ধবিরতি বাস্তবায়ন, পশ্চিমতীর অধিগ্রহণ বন্ধ ও দ্বিরাষ্ট্রীয় সমাধান নিশ্চিত করার বিষয়ে প্রতিশ্রুতি না পাওয়া গেলে আগামী সেপ্টেম্বরে ব্রিটেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।

বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা বিশ্বে ক্রমেই নতুন এক কূটনৈতিক ধারার জন্ম নিচ্ছে। ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে যে ভারসাম্য এতদিন ইসরায়েলমুখী ছিল, তা এখন ফিলিস্তিনের পক্ষেও ঝুঁকে পড়ছে। মাল্টার আসন্ন ঘোষণা সেই বৈশ্বিক ধারা আরও জোরদার করবে বলে মনে করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

১০

মিলিটারি ট্রেনিং করছেন নুসরাত ফারিয়া

১১

আশাশুনির ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

১২

নতুন রিশাদ-এবাদতদের খুঁজতে ৮ বছর পর ফিরছে ‘বোলার হান্ট’

১৩

আশাশুনিতে টেপা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, অসুস্থ ৪

১৪

সঞ্চয়পত্রে আজ থেকে চালু নতুন পদ্ধতি

১৫

উৎপাদনে ফিরল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার

১৬

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে নজরুল সাংস্কৃতিক উৎসব

১৭

টি-টোয়েন্টি বিশ্বকাপে আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ অংশ নেয়নি বাংলাদেশ

১৮

তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

১৯

স্থানীয় ভোটের আইন-শৃঙ্খলা সভা পিছিয়ে ২১ সেপ্টেম্বর

২০
error: Content is protected !!