বাংলাদেশ, মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৩১ জুলাই ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে কানাডা

আন্তর্জাতিক ডেস্ক |গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা। পশ্চিমা দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য ও ফ্রান্সের পর এবার একই পথ ধরলো কানাডাও।

বুধবার (৩১ জুলাই) কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি এ ঘোষণা দেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে কানাডা চাইছিল, আলোচনার মাধ্যমে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে পৌঁছানো হোক। কিন্তু বর্তমান বাস্তবতায় সেই পথ আর ‘টেকসই নয়’ বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী কারনি জানান, ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এ মাসের শুরুতেই যুক্তরাজ্য ও ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। কানাডার সিদ্ধান্ত সেই ধারাকেই জোরদার করলো। তবে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে, এই স্বীকৃতিগুলো আদৌ কি গাজায় চলমান যুদ্ধ এবং পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণ ঠেকাতে কোনো ভূমিকা রাখতে পারবে? কারণ, এই দুই অঞ্চলই ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মৌলিক ভিত্তি।

প্রধানমন্ত্রী কারনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি নির্ভর করছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বে কাঙ্ক্ষিত রাজনৈতিক সংস্কারের ওপর। সেইসঙ্গে তিনি জানান, ২০২৬ সালে ফিলিস্তিনে সাধারণ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতিও এই স্বীকৃতির শর্ত।

তবে তিনি কঠোরভাবে উল্লেখ করেন, হামাস ফিলিস্তিনের ভবিষ্যতে কোনোভাবেই অংশ নিতে পারবে না। ভবিষ্যতের নির্বাচনে তাদের অংশগ্রহণ নিষিদ্ধ থাকবে।

এই অবস্থান নিয়েও অনেক বিশেষজ্ঞ প্রশ্ন তুলেছেন, নির্বাচন থেকে কোনো দলকে বাদ দেওয়ার মাধ্যমে তা কতটা গণতান্ত্রিক থাকবে।

কারনি আরও বলেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধান টিকিয়ে রাখার অর্থ হলো, যারা শান্তি, সহাবস্থান ও সন্ত্রাসবিরোধী অবস্থান গ্রহণ করেন, তাদের পাশে দাঁড়ানো।

ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র অবশ্য স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে না। হোয়াইট হাউসের ভাষ্য, এটি হবে ‘হামাসকে পুরস্কৃত করা’। এ মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ফিলিস্তিন স্বীকৃতি ঘোষণাকে গুরুত্বহীন বলে উড়িয়ে দেন।

তিনি বলেন, ম্যাক্রোঁ কী বলল, তা কোনো ব্যাপার না। এতে কিছুই বদলাবে না।

সেইসঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে স্কটল্যান্ডে বৈঠকের সময় ফিলিস্তিন রাষ্ট্র ইস্যু আলোচনায় আসেনি বলেও জানান ট্রাম্প। তিনি বলেন, আপনি বলতেই পারেন, এটা হামাসকে পুরস্কৃত করার মতো হবে। আমি এমন পুরস্কারের পক্ষে নই, স্পষ্টভাবে বললে, আমি সেই দলে নেই।

জাতিসংঘের বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ অনুযায়ী, গাজায় ইসরায়েল যে ধরনের অভিযান চালাচ্ছে, তা গণহত্যার শামিল।

২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, ধ্বংস হয়ে গেছে উপত্যকার বড় একটি অংশ।

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

ধুলিহরে অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন

তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভা

স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে এককালীন অনুদানের চেক বিতরণ

নতুন কুঁড়ি স্পোর্টসের কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা

ভাদড়া সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন

১০

আশাশুনিতে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

১১

বেঁচে আছেন অং সান সু চি, দেখা গেল রেড ক্রস প্রতিনিধির সঙ্গে

১২

পাইকগাছা-কয়রার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময়

১৩

শিক্ষার্থীদের দাবির মুখে ‘যুদ্ধাপরাধীদের’ বিলবোর্ড সরালো রাবি প্রশাসন

১৪

কোদাল হাতে জয়া আহসানের যে ভিডিওতে মুগ্ধ ভক্তরা

১৫

মরক্কো থেকে সাঁতরে স্পেনে, প্রাণহানি বেড়ে ৭২

১৬

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূ ও পুকুরে ডুবে কৃষকের মৃত্যু

১৭

যুবদল নেতার হাতের কবজি কাটল আ. লীগ নেতা

১৮

গুমে শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ

১৯

দেশের সব ডিসির জন্য জরুরি নির্দেশনা

২০
error: Content is protected !!