বাংলাদেশ, সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১ আগস্ট ২০২৫, ৭:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় মাটির সুরক্ষা ও সুষম সার ব্যবহারে কৃষক সমাবেশ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় মাটি সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি ও সুষম সার ব্যবহারের গুরুত্ব বিষয়ক কৃষক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট সাতক্ষীরা আঞ্চলিক অফিসের আয়োজনে শুক্রবার দুপুরে সংস্থার অফিসে এই সমাবেশের আয়োজন করে।

কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট-এর মহাপরিচালক ড. বেগম সামিয়া সুলতানা।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট খুলনা বিভাগীয় কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা দিলরুবা করিমের সভাপতিত্বে ও সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয়ের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শামসুন নাহার রত্না’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব ড. হারুনুর রশীদ, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট প্রধান কার্যালয়ের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মামুনুর রহমান, ঢাকা কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জয়নাল আবেদিন, গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জি.এম মোস্তাফিজুর রহমান প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথি ড. বেগম সামিয়া সুলতানা বলেন, মাটি হলো আমাদের কৃষির মূল ভিত্তি। মাটির স্বাস্থ্য ঠিক না থাকলে কৃষি উৎপাদনও টেকসই হয় না। সেজন্য আমাদের সকলকে মাটির সুরক্ষায় আরও সচেতন হতে হবে। সুষম সার ব্যবহার, জৈব উপাদানের চর্চা ও নিয়মিত মাটির নমুনা পরীক্ষা করতে হবে। কৃষক ভাইদের আধুনিক ও পরিবেশবান্ধব পদ্ধতিতে চাষাবাদে অভ্যস্ত হতে হবে। আমরা যদি মাটিকে ভালোবাসি মাটিও আমাদের ফলন দিয়ে তার প্রতিদান দেবে।

অনুষ্ঠানে কৃষকদের মাঝে সুষম সার ব্যবহারের গুরুত্ব, মাটির নমুনা পরীক্ষার উপকারিতা ও পরিবেশবান্ধব কৃষি চর্চা বিষয়ক দিকনির্দেশনা দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

মাগুরার জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে ফুটবল বিতরণ

পাইকগাছায় হাসান কিং হত্যা মামলায় সাবেক ছাত্রনেতা রিমান্ডে

পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে কুলতলি হাটের বর্ষপূর্তি উদযাপন

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

যশোরে ইমাম সম্মেলন: ৩ জন শ্রেষ্ঠ নির্বাচিত

সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

১০

শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ঘিরে চলা বিতর্কে নতুন মোড়!

১১

শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফতার

১২

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎

১৩

সাতক্ষীরায় ২৪টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৪

দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন

১৫

টিআরএম বাস্তবায়নে যুব ক্যাম্পেইন

১৬

কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড

১৭

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

১৮

শ্যামনগরে ১৩১৯ বোতল ফেনসিডিল জব্দ

১৯

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ১২

২০